Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

পাঁচ মিলিয়ন ব্যারেল তেল নিয়ে হরমুজ ছেড়ে গেছে তিন ইরানি ট্যাংকার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৮
পাঁচ মিলিয়ন ব্যারেল তেল নিয়ে হরমুজ ছেড়ে গেছে তিন ইরানি ট্যাংকার

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রায় দুই মাসের অবরোধের পর ইরানের তেল ট্যাংকার বন্দর ছেড়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছে ট্যাংকারট্র্যাকার্স।

জাহাজ চলাচল-সংক্রান্ত ওয়েবসাইটটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী অন্তত তিনটি ইরানি ট্যাংকার হরমুজ প্রণালি ছেড়ে গেছে। এটিকে দুই মাসের মধ্যে দেশটির প্রথম অপরিশোধিত তেল রপ্তানি বলে জানানো হয়েছে।

স্যাটেলাইট ফুটেজসহ ডিজিটাল ট্র্যাকিং ডেটার বরাতে ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে বলেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) ডিওনা এবং হিরো-২ নামের অন্তত দুটি ভিএলসিসি সুপারট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ অতিক্রম করেছে, যেগুলোয় সম্মিলিতভাবে মোট ৩৮ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল।

তেল চালান ও মজুদ পর্যবেক্ষণকারী সাইটটি পরে আরও জানায়, এনআইটিসির তৃতীয় একটি ট্যাংকার ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল নিয়ে অবরোধ রেখা থেকে বেরিয়ে গেছে।

এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে স্থায়ী সংঘাত বন্ধে সমঝোতা স্মারকে সই করেছেন। শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি স্পিকার গালিবাফের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবে ওয়াশিংটনের প্রতিনিধিরা।

সূত্র : সিবিএস নিউজ


ইরানি ট্যাংকারতেল বাণিজ্যনৌ অবরোধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise