Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

আফ্রিকার ৩ দেশের নাগরিকের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

গালফ নিউজ
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:১৭
আফ্রিকার ৩ দেশের নাগরিকের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

ইবোলা মোকাবিলায় ভ্রমণনীতি কঠোর করল সৌদি আরব। ছবি: সংগৃহীত।

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

একই সঙ্গে ওই তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা অন্য কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন, এমন ভ্রমণকারীদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থাও আরও কঠোর করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবইবোলা আতঙ্কনিষেধাজ্ঞা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise