ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলতে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

তেহরানের রাস্তায় সর্বোচ্চ নেতার পোস্টার হাতে হাজারো ইরানির অবস্থান। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপের প্রধান চার দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির সমন্বয়ে গঠিত ইউরোপীয় চার দেশের এই জোটটি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রবিবার দেওয়া এ বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে পদক্ষেপ দেখে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত তারা।
দেশগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এর আগে, এর আগে, রবিবার যুক্তরাষ্ট্র ও ইরান— উভর দেশের কর্মকর্তারা ঘোষণা করেছেন, তারা যুদ্ধ শেষ করতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি কাঠামোতে সম্মত হয়েছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।
সূত্র: আলজাজিরা


