Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

বৈশ্বিক মন্দাতেও বিশ্বমঞ্চে অপরাজেয় কুয়েতি ধাতব মুদ্রা

লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৭:২৮
শেয়ার করুন:
বৈশ্বিক মন্দাতেও বিশ্বমঞ্চে অপরাজেয় কুয়েতি ধাতব মুদ্রা

কুয়েতি দিনার

কুয়েতের আধুনিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার মূল ভিত্তি হলো বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা বা কুয়েতি দিনার। দেশটির সুউচ্চ ভবন, উন্নত হাইওয়ে, বিপণি বিতান এবং সুশৃঙ্খল বাণিজ্যিক ব্যবস্থার পেছনে কাজ করছে এমন এক আর্থিক স্থায়িত্ব, যা বিশ্ব অর্থনীতিতে বিরল। ডিজিটাল লেনদেন ও পেপারলেস ইকোনমির এই যুগে এসেও কুয়েতের বাজারে খুচরা লেনদেনে ধাতব মুদ্রার প্রচলন অবাক করার মতো। বিশেষ করে আধুনিকতার চরম উৎকর্ষের মাঝেও দৈনন্দিন কেনাকাটায় মুদ্রার ক্ষুদ্রতম একক বা 'পয়সা' তথা ফিলসের সরব উপস্থিতি কুয়েতের অর্থনীতিকে এক অনন্য ঐতিহ্যগত স্বাতন্ত্র্য দিয়েছে। বিশ্বের খুব কম উন্নত দেশেই খুচরা বাজারে এভাবে কয়েন বা পয়সার বাস্তব ও কার্যকর ব্যবহার দেখা যায়।

কুয়েতের ব্যাংকিং ব্যবস্থায় দিনারের নিচের ক্ষুদ্রতম একক হলো 'ফিলস' যাকে সাধারণ মানুষের ভাষায় যুগ যুগ ধরে 'পয়সা' হিসেবেই অভিহিত করা হয়ে থাকে। কুয়েতের প্রচলিত ধাতব মুদ্রার মধ্যে ৫ ফিলস, ১০ ফিলস, ২০ ফিলস, ৫০ ফিলস এবং ১০০ ফিলস দামের কয়েনগুলো বাজারে এখনো সচল রয়েছে। এর মধ্যে ১০০ ফিলসের কয়েনটি বেশ ভারী ও বহুল ব্যবহৃত। আধুনিক সুপারমার্কেট, ঐতিহ্যবাহী সুক আল মুবারকিয়া বা সুক আল ওয়াতানিয়ার খুচরা বাজারে এই ফিলস বা পয়সার হিসাব আজও নিখুঁতভাবে বজায় আছে। প্রবাসীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের হিসাব থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বিল পরিশোধের ক্ষেত্রে এই পয়সাগুলোর সঠিক হিসেব রাখা হয়, যা কুয়েতি আর্থিক সংস্কৃতির সততা ও সূক্ষ্মতার পরিচায়ক।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে কুয়েতি দিনার এবং এর অধীনস্থ ফিলসের মান ও মর্যাদা রূপকথার মতো। বিশ্বের প্রায় সব দেশের মুদ্রার তুলনায় কুয়েতি দিনারের একক বিনিময় মূল্য সর্বাধিক। অন্যান্য দেশের কারেন্সি যখন মূল্যস্ফীতি, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের বিপরীতে প্রতিনিয়ত দরপতনের শিকার হয়ে তলানিতে গিয়ে ঠেকেছে—যেমন দক্ষিণ এশিয়া বা ইউরোপীয় ও ল্যাটিন আমেরিকার বহু দেশের মুদ্রার মান কমতে কমতে খুচরা পর্যায়ে কয়েনের অস্তিত্বই বিলুপ্ত করে দিয়েছে সেখানে কুয়েতি দিনারের সাব-ইউনিট বা ফিলসের একক মূল্যও আন্তর্জাতিক অনেক দেশের মূল মুদ্রার চেয়ে শক্তিশালী। বর্তমান বৈশ্বিক মুদ্রাবাজারে এক কুয়েতি দিনারের বিপরীতে মার্কিন ডলারের মান প্রায় ৩.২৫ ডলারের কাছাকাছি,একি সাথে বাংলাদেশী টাকার হিসাবে ১ কুয়েতি দিনারে ৪০০টাকা ও অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় এর অবস্থান সুদৃঢ়।এই বিশাল কাঠামোর কারণে কুয়েতের ফিলস বা পয়সার অন্তর্নিহিত আর্থিক ওজনও অন্যান্য দেশের খুচরা মুদ্রার তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয়।

বিশ্ব অর্থনীতি ও মুদ্রার বাজারে কুয়েতি পয়সা বা ফিলসের এই প্রভাব ও স্থায়িত্ব এক বিস্ময়কর অধ্যায়। পৃথিবীর তাবৎ উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতি যখন মূল্যস্ফীতির ধাক্কায় তাদের ক্ষুদ্রতম ধাতব মুদ্রা বা সেন্টের ব্যবহার গুটিয়ে নিয়েছে মুদ্রাস্ফীতির কারণে যেখানে খুচরা পয়সার উৎপাদন খরচ তার বাজারমূল্যের চেয়ে বেশি হয়ে পড়েছে, সেখানে কুয়েত তাদের মুদ্রার মান এবং ঐতিহ্যকে সমানভাবে টিকিয়ে রেখেছে। কুয়েত সেন্ট্রাল ব্যাংকের কঠোর মুদ্রানীতি, শক্তিশালী তেলভিত্তিক রিজার্ভ এবং সুনিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার কারণে দিনারের পাশাপাশি এর ক্ষুদ্রতম অংশ ফিলসও তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ক্রয়ক্ষমতা পূর্ণমাত্রায় বজায় রাখতে পেরেছে। বিশ্ব মানচিত্রে কুয়েতি মুদ্রার এই অপ্রতিরোধ্য অবস্থান প্রমাণ করে যে, সঠিক আর্থিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক নীতির দৃঢ়তা থাকলে কেবল কাগজের নোট নয়, শতাব্দি পেরিয়ে খুচরা পয়সাও একটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অমর হয়ে থাকতে পারে।

কুয়েতি দিনারধাতব মুদ্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ