কুয়েতের আধুনিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার মূল ভিত্তি হলো বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা বা কুয়েতি দিনার। দেশটির সুউচ্চ ভবন, উন্নত হাইওয়ে, বিপণি বিতান এবং সুশৃঙ্খল বাণিজ্যিক ব্যবস্থার পেছনে কাজ করছে এমন এক আর্থিক স্থায়িত্ব, যা বিশ্ব অর্থনীতিতে বিরল। ডিজিটাল লেনদেন ও পেপারলেস ইকোনমির এই যুগে এসেও কুয়েতের বাজারে খুচরা লেনদেনে ধাতব মুদ্রার প্রচলন অবাক করার মতো। বিশেষ করে আধুনিকতার চরম উৎকর্ষের মাঝেও দৈনন্দিন কেনাকাটায় মুদ্রার ক্ষুদ্রতম একক বা 'পয়সা' তথা ফিলসের সরব উপস্থিতি কুয়েতের অর্থনীতিকে...