Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধের ১০০০তম দিন আজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৪:২৮
গাজা যুদ্ধের ১০০০তম দিন আজ

সংগৃহীত ছবি

গাজা যুদ্ধের আজ ১ হাজার তম দিন। ইসরায়েলে হামাসের অভিযানের পর শুরু হওয়া এই সংঘাত কেবল গাজাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কথিত যুদ্ধবিরতি চুক্তি হলেও এর মাঝেই চলছে প্রতিনিয়ত হামলা।

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে এবং ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করা গাজার ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

গত বছরের ১০ অক্টোবর হওয়া যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছিল। তবে ইসরায়েল সরকার সেই নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে। এখন তারা গাজার ৭০ শতাংশ এলাকা নিজেদের দখলে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

বর্তমানে গাজায় সাধারণ মানুষের প্রবেশ বা বাইরে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের বিশাল কাজসহ যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপগুলো এখন পুরোপুরি থমকে গেছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) আঞ্চলিক পরিচালক নিকোলাস ভন আর্ক্স বলেছেন, ‘পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে আরও অনেক কিছু করা দরকার। তবে আমরা সেই অবস্থা থেকে এখনো অনেক অনেক দূরে রয়েছি।’

যুদ্ধবিরতি হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে প্রতিদিনই সেখানে হামলা চলছে।

আরও পড়ুন

গাজায় এখন ৪০ সামরিক ঘাঁটি ইসরায়েলের

০৩ জুন ২০২৬

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালীন সময়েই ১ হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৩৫০ জনেরও বেশি নারী ও শিশু রয়েছে।

গত বুধবার জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েলের এই এলাকা সম্প্রসারণের ফলে বেসামরিক নাগরিকেরা চরম ঝুঁকিতে পড়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৪০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

হামাস পরিচালিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের হিসাবকে জাতিসংঘ এবং স্বাধীন বিশেষজ্ঞরা নির্ভরযোগ্য বলে মনে করেন। এই তালিকায় বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করা না হলেও নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু।

অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা কেবল হামাস এবং অন্যান্য সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যারা নতুন করে হামলার পরিকল্পনা করছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। ওই অভিযানে ২৫১ জনকে জিম্মি করা হয়। ইতোমধ্যে সব জিম্মি বা তাদের মরদেহ উদ্ধার ও হস্তান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের পাল্টা হামলায় গত মঙ্গলবার পর্যন্ত গাজায় মোট ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : এপি

গাজাফিলিস্তিনহামাস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise