Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৬
খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু

ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। ছবি : রয়টার্স

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এবং এর চারপাশের সড়কগুলোতে এই বিদায় অনুষ্ঠান চলছে।

বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে সমবেত হয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। তাদের এই বিশাল সমাগমকে জায়গা দিতেই খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সব কটি প্রবেশদ্বার। এর ফলে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভেতরে প্রবেশ করে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন।

দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে এই কর্মসূচি।

আরও পড়ুন

গ্র্যান্ড মোসাল্লায় ৫ কফিনে খামেনি ছাড়া রয়েছে আরও যাদের মরদেহ

০৩ জুলাই ২০২৬

খামেনির দাফনের জন্য প্রথমে চলতি বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরে তা স্থগিত করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে খামেনি নিহত হন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আজ ৪ জুলাই তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়া হয়। আগামীকাল ৫ জুলাইও চলবে এই কর্মসূচি। ৬ ও ৭ জুলাই তেহরানের বিভিন্ন এলাকা অতিক্রম করে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের উদ্দেশে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

৮ জুলাই নজফ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে। এরপর ইরাকের নজফ ও কারবালা শহরে বড় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে।

মধ্যপ্রাচ্যইরানআয়াতুল্লাহ আলি খামেনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise