Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৪১
শেয়ার করুন:
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়, বরং ইরান ও ওমানের যৌথ সার্বভৌমত্বের আওতাধীন এলাকা। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, ‘হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়, এটি ইরান ও ওমানের যৌথভাবে নিয়ন্ত্রিত এবং যুক্তরাষ্ট্রের উপকূল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এর সামুদ্রিক সীমানা একেবারেই স্পষ্ট।’

তিনি আরও বলেন, প্রণালির সবচেয়ে সংকীর্ণ স্থানটি প্রায় ২১ নটিক্যাল মাইল বা প্রায় ৩৯ কিলোমিটার প্রশস্ত এবং এটি সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। তার ভাষ্য, আইনগতভাবে এই অবস্থান ইরান ও ওমানকে প্রণালির নৌযান চলাচল নিয়ন্ত্রণের অধিকার দেয়, যদিও ঐতিহাসিকভাবে এই পথটি প্রায় বাধাহীনভাবে ব্যবহৃত হয়ে আসছে।

তবে যুক্তরাষ্ট্র ইরানের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। তাদের মতে, এই পথে অবাধ নৌচলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের অংশ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এবং সতর্ক থাকতে হবে দেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করা বিদেশি বাহিনীকেও। তার ভাষ্য, ‘ইরানের ভূখণ্ডের কাছাকাছি থাকা বিদেশি বাহিনী নিজেদের করা কোনো মানবিক ভুল, নিছক কোনো দুর্ঘটনা অথবা কোনো ধরণের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকছে সব সময়ই।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকি কমাতে হলে সবচেয়ে ভালো উপায় হলো যত দ্রুত সম্ভব সেই অঞ্চল ত্যাগ করা।’

একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, কূটনৈতিক ভাষাকেই অগ্রাধিকার দেয় ইরান, তবে প্রয়োজনে ভিন্ন ভাষায়ও জবাব দেওয়ার সক্ষমতাও রয়েছে তাদের।

ইরানপররাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’