Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাসভুক্ত ৭ দেশ

সৌদি গেজেট
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৭:৩০
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাসভুক্ত ৭ দেশ

ছবি: রয়টার্স

ওপেক প্লাসভুক্ত সাতটি দেশ জুলাই মাসে সম্মিলিতভাবে দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়াতে সম্মত হয়েছে। জুন মাসেও একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রস্থান বিবেচনায় নিয়ে মে ও এপ্রিলের ২ লাখ ৬ হাজার ব্যারেল দৈনিক বৃদ্ধির তুলনায় কমানো হয়েছিল জুনের বৃদ্ধি।

ভার্চুয়াল বৈঠকে রবিবার বৈশ্বিক বাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনার পর সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান এই সিদ্ধান্ত নেয়।

স্বেচ্ছায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত ধাপে ধাপে প্রত্যাহারের অংশ হিসেবে এটি টানা চতুর্থ মাসের উৎপাদন কোটা বৃদ্ধি। তবে বর্তমানে হরমুজ প্রণালির অবরোধের কারণে অতিরিক্ত সীমিত এই তেলের বাস্তব সরবরাহ।

এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট প্রায় ৬ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কোটা বাড়িয়েছে এই সাত দেশ।

তেলবাজারের স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকারের অংশ হিসেবে তারা ২০২৩ সালের এপ্রিলে ঘোষিত অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানোর সিদ্ধান্ত থেকে দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে কার্যকর হবে এই সমন্বয়।

ওপেক প্লাস জানিয়েছে, বাজার পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে ২০২৩ সালের এপ্রিলে ঘোষিত অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানোর সিদ্ধান্ত আংশিক বা পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে এবং তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

দেশগুলো আরও জানিয়েছে, তারা বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন চালিয়ে যাবে। বাজার স্থিতিশীল রাখতে সতর্ক অবস্থান বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, স্থগিত বা আবার কমানোর পূর্ণ নমনীয়তা ধরে রাখার গুরুত্বও পুনর্ব্যক্ত করেছে তারা।

সাতটি দেশ বলেছে, অংশগ্রহণকারী দেশগুলোকে অতিরিক্ত উৎপাদনের ক্ষতিপূরণ দ্রুত পূরণ করার সুযোগ দেবে এই পদক্ষেপ।

তারা যৌথভাবে ‘ডিক্লারেশন অব কোঅপারেশন’-এর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর মধ্যে অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন সমন্বয়ও রয়েছে, যা তদারকি করবে যৌথ মন্ত্রিপর্যায়ের পর্যবেক্ষণ কমিটি (জেএমএমসি)।

এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারি থেকে অতিরিক্ত উৎপাদিত যেকোনো পরিমাণ পুরোপুরি সমন্বয় করার ইচ্ছার কথাও নিশ্চিত করেছে তারা। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই ক্ষতিপূরণ কার্যক্রমের সময়সীমা।

ওপেক প্লাসতেল উৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার