Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ২০ লাখ মানুষ সরাতে তোরজোর করছেন ইসরায়েলি মন্ত্রীরা। এই সপ্তাহে তারা নানা রকম প্রস্তাবনা ও রূপরেখাও দিয়েছে। তবে ফিলিস্তিনিদের গাজা থেকে জোর করে তাড়ানোর পরিকল্পনা নেই বলে জানালেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

অধিকৃত পশ্চিম তীরের তুরমুস আইয়া নামক স্থানে ফিলিস্তিনি-আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইক হাকাবি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের স্পষ্ট করে বলতে পারি, ফিলিস্তিনিদের ইচ্ছার বিরুদ্ধে তাদের গাজা থেকে বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনা নেই।’

এই সপ্তাহে দুই ইসরায়েলি মন্ত্রী উপকূলীয় এলাকাটি থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে অপসারণের প্রস্তাব দিয়েছিলেন। এরপর আজ শনিবার এমনটা জানালেন তিনি।

হাকাবি সাংবাদিকদের বলেন, ‘মানুষ যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, তবে তাদের সেই অধিকার থাকা উচিত। এটা যার যার ইচ্ছা। তবে তারা যেখানে থাকতে চায় না, সেখানে বন্দি রাখাটা হবে চরম অন্যায় ও লজ্জার। কেউই জোরপূর্বক বাস্তুচ্যুতির কথা বলছে না, ইসরায়েলিরাও না। আর নিশ্চিতভাবে মার্কিনিরাও চাইছে না। আমার পরিচিত কেউই এমনটা চায় না।’

এর আগে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ‘এই অভিবাসন ছাড়া গাজার কোনো বাস্তব সমাধান নেই।’

উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বৃহস্পতিবার গাজার বাসিন্দাদের সরানোর জন্য সাত বছরের পরিকল্পনা পেশ করেন। তার ভাষায় এটি ‘স্বেচ্ছায় অভিবাসন’।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন। এ উপলক্ষ্যে গাজাবাসীদের নিয়ে নানা পরিকল্পনার কথা জানাচ্ছেন ইসরায়েলি ডানপন্থী মন্ত্রীরা। তাদের পরিকল্পনার বিষয়ে জানতেই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন-ফিলিস্তিনিরা।

ইসরায়েলগাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise