Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হজের পর কীভাবে পবিত্র স্থানগুলোকে নতুন করে সাজায় সৌদি

আরব নিউজ
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১:৪৮
হজের পর কীভাবে পবিত্র স্থানগুলোকে নতুন করে সাজায় সৌদি

সংগৃহীত ছবি

শেষ হয়েছে ২০২৬ সালের হজ মৌসুম। হাজিরা মক্কা, মিনা, আরাফা ও মুজদালিফা থেকে ফিরে যেতে শুরু করেছে। এর পরপরই বড় পরিসরে হজ-পরবর্তী কার্যক্রম শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অস্থায়ী স্থাপনা অপসারণ, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং আগামী বছরের হজের প্রস্তুতি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেছেন, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন সৌদি আরবের বাইরে থেকে এসেছেন, আর ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন ছিলেন সৌদি নাগরিক বা বাসিন্দা।

মিনায় অস্থায়ী স্থাপনাগুলো পরিদর্শন, মেরামত, খুলে ফেলা বা ভবিষ্যতে পুনর্ব্যবহারের জন্য সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সড়ক পরিষ্কার, শীতলীকরণ ব্যবস্থা মেরামত এবং কারিগরি পরীক্ষা শেষে জরুরি সরঞ্জাম আঞ্চলিক কেন্দ্রে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে।

সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির প্রতিনিধি টি জে বলেছেন, হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটি মৌসুমি জরুরি স্থাপনাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়া শুরু করে।

তিনি আরব নিউজকে বললেন, ‘হজ মৌসুম শেষ হওয়ার পর সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে মৌসুমি জরুরি স্থাপনাগুলোর কার্যক্রম সমাপ্ত করা এবং ভবিষ্যৎ মৌসুমের জন্য সেগুলো প্রস্তুত করার কাজ শুরু করে। এর লক্ষ্য হলো প্রস্তুতি বজায় রাখা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।’

সংস্থাটি স্থায়ী জরুরি কেন্দ্রের পাশাপাশি তাঁবু ও বহনযোগ্য কেবিন দিয়ে তৈরি অস্থায়ী ইউনিট পরিচালনা করে। অস্থায়ী স্থাপনাগুলো খুলে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়, আর কারিগরি পরীক্ষার পর আবার বিভিন্ন স্থানে পাঠানো হয় চিকিৎসা সরঞ্জাম।

হজের সময় অতিরিক্ত ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ, পানি ও শীতলীকরণ ব্যবস্থার পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ শুরু করেছে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানিও।

সৌদি আরবের ভিশন ২০৩০ কৌশলের অংশ হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা উন্নত করতে পর্যালোচনা করা হচ্ছে হাজিদের চলাচল, পরিবহন দক্ষতা ও জরুরি সাড়া দেওয়ার সময়সংক্রান্ত তথ্যও।

হজ-পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বর্জ্য ব্যবস্থাপনা। ন্যাশনাল সেন্টার ফর ওয়েস্ট ম্যানেজমেন্টের মুখপাত্র সুলতান আল-হারথি বলেছেন, হজের সময় বিপুল পরিমাণ গৃহস্থালি, চিকিৎসা ও কোরবানিকেন্দ্রিক বর্জ্য তৈরি হয়, যার জন্য প্রয়োজন হয় বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ ও অপসারণব্যবস্থা।

সৌদি আরবহজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে