Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাশিয়াকে মোকাবিলায় স্বেচ্ছাসেবক খুঁজে পেতে হিমশিম খাচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৮
শেয়ার করুন:
রাশিয়াকে মোকাবিলায় স্বেচ্ছাসেবক খুঁজে পেতে হিমশিম খাচ্ছে জার্মানি

ছবি: রয়টার্স

রাশিয়ার সীমান্তঘেঁষা অঞ্চলে সেনা মোতায়েনে জনবল সংকটে পড়েছে জার্মানি। স্বেচ্ছাসেবী না মিললে বাধ্যতামূলকভাবে সেনা পাঠানোর কথা ভাবছে দেশটি। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

লিথুয়ানিয়ায় ৪৫তম সাঁজোয়া ব্রিগেড গঠন করছে বার্লিন। ২০২৭ সালের মধ্যে ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় আনার লক্ষ্য রয়েছে। সেখানে প্রায় ৪ হাজার ৮০০ সেনা এবং ২০০ বেসামরিক কর্মী থাকার কথা রয়েছে।

তবে বর্তমানে সেখানে কর্মরত আছেন মাত্র ১ হাজার ৮০০ জন। ফলে এখনো কয়েক হাজার পদ খালি রয়েছে।

প্রতিবেদনে বলছেন, বিশেষজ্ঞ পর্যায়ে জনবল সংকট সবচেয়ে বেশি। আইটি বিশেষজ্ঞ, গোয়েন্দা ইউনিট, সিবিআরএন প্রতিরক্ষা কর্মী, যানবাহন রক্ষণাবেক্ষণ কর্মী এবং সহায়তা ইউনিটে প্রয়োজনীয় লোক পাওয়া যাচ্ছে না।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বেচ্ছাসেবার চেয়ে সামরিক প্রস্তুতিই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে বাধ্যতামূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়েডিং বলেন, তাদের প্রধান লক্ষ্য আগামী বছরের মধ্যে লিথুয়ানিয়া ব্রিগেডকে পূর্ণ সক্ষমতায় আনা। এজন্য স্বেচ্ছাসেবার পাশাপাশি প্রয়োজন হলে বাধ্যতামূলক ব্যবস্থাও নেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছিলেন, মোতায়েন কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের ওপর নির্ভর করা হবে। এ লক্ষ্যে বড় ধরনের নিয়োগ প্রচারও চালানো হয়।

তবে সেই প্রচারণা প্রত্যাশিত সাফল্যের মুখ দেখেনি। এ ছাড়া নতুন বিতর্ক তৈরি করেছে লিথুয়ানিয়ায় মোতায়েন করা সেনাদের বেতন নিয়ে হিসাবগত ভুলের অভিযোগ।

আনুষ্ঠানিকভাবে প্যানজারব্রিগেড ৪৫ চালু করা হয় ২০২৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির এটিই প্রথম স্থায়ী বিদেশি সেনা মোতায়েন।

ব্রিগেডটির প্রধান ঘাঁটি লিথুয়ানিয়ার রুদনিনকাই এলাকায়। এটি বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। আরেকটি ঘাঁটি রুকলায়, যা রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

জার্মান কর্মকর্তারা বলছেন, ২০২৯ সালের মধ্যে সম্ভাব্য রাশিয়া-সংঘাত মোকাবিলায় দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জার্মানির সামরিক প্রস্তুতি ও ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সমালোচনা করেছেন। তার দাবি, ইউরোপে আবারও সামরিকীকরণের প্রবণতা বাড়ছে।

তবে মস্কো জানিয়েছে, আগে আক্রমণের শিকার না হলে রাশিয়ার ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের ওপর হামলার কোনো পরিকল্পনা নেই।

রাশিয়াজার্মানিলিথুয়ানিয়াবার্লিনপ্রতিরক্ষা কর্মীপ্রতিরক্ষা মন্ত্রণালয়লেফটেন্যান্ট জেনারেলপ্রতিরক্ষামন্ত্রীপররাষ্ট্রমন্ত্রীমস্কোন্যাটোইউরোপীয় ইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন