Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ঈদের আগের রাতে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:২৬
ঈদের আগের রাতে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২

সংগৃহীত ছবি

ঈদুল আজহার প্রস্তুতির মধ্যেই গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছেন অন্তত দুই ফিলিস্তিনি, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। আহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু।

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রেমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ঘটে হতাহতের এই ঘটনা।

আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদের দাবি, সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। তার ভাষ্য, ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল সাধারণ মানুষ। এমন সময় হামলায় পাল্টে যায় পুরো পরিস্থিতি।

তিনি বলেন, গাজার ব্যস্ততম একটি সড়কের পাশে থাকা বহুতল ভবনের ওপরের তলায় যুদ্ধবিমান থেকে ফেলা হয় বোমা। এলাকাটি বহুদিন ধরেই অস্থায়ী বাণিজ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। কেননা গাজার বড় অংশের বাজার ধ্বংস হয়েছে আরও আগেই।

প্রথম হামলার কয়েক মিনিট পর প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে আরেকটি আবাসিক ভবনে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এতে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়।

হামলায় নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, পরিবারের সদস্যদের সঙ্গে কেনাকাটা করতে বের হয়েছিলেন যিনি। হামলায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও রয়েছে আশঙ্কা।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামলার লক্ষ্য ছিলেন হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসে তাকে গাজায় হামাসের সামরিক শাখার কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে হামলায় ওদেহ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

গাজার পশ্চিমাঞ্চলে বর্তমানে বেড়েছে জনসংখ্যার চাপ, কারণ পূর্বাঞ্চলের বড় অংশ এখন ‘ইয়েলো লাইন’ হিসেবে চিহ্নিত। ফলে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন পশ্চিমাঞ্চলে। এমন পরিস্থিতিতে ঈদের আগের রাতে নতুন এই হামলা আরও বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ।

গাজাহামলানিহতইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার