Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্বে কার্বন নির্গমন বৃদ্ধির এক-তৃতীয়াংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪১
বিশ্বে কার্বন নির্গমন বৃদ্ধির এক-তৃতীয়াংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র

বিশ্বে কার্বন নির্গমন বৃদ্ধির এক-তৃতীয়াংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

২০২৫ সালে বিশ্বে জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন বৃদ্ধির এক-তৃতীয়াংশের বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে আবারও বেড়েছে কয়লার ব্যবহার। ফলে কয়েক বছর ধরে নির্গমন কমার যে ধারা ছিল, তা ভেঙে গেছে।

এ তথ্য উঠে এসেছে এনার্জি ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে। এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদনটি প্রস্তুত করেছে এম্বার, কার্নি ইনস্টিটিউট এবং কেপিএমজি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কয়লার ব্যবহার বেড়েছে ১০ শতাংশ। পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রগতির বিপরীতে এই পরিবর্তনের কারণে বেড়েছে দেশটির কার্বন নির্গমনও। গত এক দশক ধরে উত্তর আমেরিকায় কার্বন নির্গমন কমছিল গড়ে শূন্য দশমিক ৭ শতাংশ হারে। তবে ২০২৫ সালে অব্যাহত থাকেনি সেই ধারা।

বিশ্বব্যাপী জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন গত বছর ১ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩৫ হাজার ৮০৬ মিলিয়ন মেট্রিক টনে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশের বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

একই সময়ে বিশ্বে জ্বালানির মোট সরবরাহ বেড়েছে ২০২৪ সালের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ। এ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। এর মধ্যে শুধু সৌরবিদ্যুৎ উৎপাদনই বেড়েছে ৩০ শতাংশ।

২০২৫ সালে ইউরোপের জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন শূন্য দশমিক ৫ শতাংশ এবং চীনে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।

প্রতিবেদন বলছে, বিদ্যুতের চাহিদা জ্বালানি সরবরাহের তুলনায় বাড়ছে দ্রুতগতিতে। এক বছরে বৈশ্বিক বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি, উপাত্তকেন্দ্রের সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্তার এ চাহিদা বৃদ্ধির প্রধান কারণ।

২০২৫ সালে বিশ্বে জ্বালানি তেলের ব্যবহার ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে দৈনিক ১০ কোটি ৩০ লাখ ব্যারেলে। আগের বছর এ বৃদ্ধির হার ছিল ১ দশমিক ১ শতাংশ। একই সময়ে বিশ্বে তেল উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে চীনে টানা দ্বিতীয় বছরের মতো পেট্রল ও ডিজেলের ব্যবহার কমেছে। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় বেড়েছে প্রাকৃতিক গ্যাসের চাহিদা। তবে ইউরোপ ও ভারত তাদের গ্যাসের মোট চাহিদার প্রায় অর্ধেকই পূরণ করছে আমদানির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রএনার্জি ইনস্টিটিউটের প্রতিবেদনকার্বন নির্গমন বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    advertiseadvertise