Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিভিন্ন দেশের সান ক্রিমে কেন ব্যাগ ভরছেন পর্যটকরা?

বিবিসি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭
বিভিন্ন দেশের সান ক্রিমে কেন ব্যাগ ভরছেন পর্যটকরা?

সংগৃহীত ছবি

ভ্রমণে গিয়ে স্যুভেনির হিসেবে ফ্রিজের ম্যাগনেট, চাবির রিং কিংবা শোপিস কিনে আনার দিন বুঝি এবার শেষ! রূপচর্চাপ্রেমী পর্যটকদের হাত ধরে বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড।

সিউল থেকে প্যারিস, কিংবা কলম্বিয়ার কার্টাহেনা সবখানেই পর্যটকদের এখন প্রধান আকর্ষণ স্থানীয় ফার্মেসি আর কসমেটিকসের দোকানগুলো।

আর তাদের প্রধান লক্ষ্য একটাই, ভাইরাল ও কার্যকর সব সানস্ক্রিন বা সান ক্রিম সংগ্রহ করা।

মনোবিজ্ঞানীরা বলছেন, ২০১০ সালের পর থেকে মানুষের লাইফস্টাইলে বড় বদল এসেছে। আগে রোদে পুড়ে ত্বক তামাটে করাকে ফ্যাশন মনে করা হলেও, এখন সচেতন মানুষ বোঝেন রোদের ক্ষতিকর রশ্মি ত্বক বুড়িয়ে যাওয়া এবং ক্যানসারের জন্য দায়ী।

আর সোশ্যাল মিডিয়ার স্কিনকেয়ার কালচার এই সচেতনতাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী উচ্চতায়। ফলে সুস্থ ও সুন্দর ত্বকের জন্য সানস্ক্রিন এখন দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ।

সবচেয়ে বেশি ভিড় জমছে দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশগুলোতে। দক্ষিণ কোরিয়ার নামকরা কসমেটিকস চেইন ‘অলিভ ইয়ং’ জানিয়েছে, ২০২৫ সালে তাদের মোট অফলাইন বিক্রির ২৫ শতাংশেরও বেশি এসেছে বিদেশি পর্যটকদের পকেট থেকে!

সিউলের মিয়ংডং শাখায় প্রতিদিন সকাল-বিকেল পর্যটকরা খালি সুটকেস আর বড় শপিং ব্যাগ নিয়ে আসছেন কেবল সান ক্রিম কেনার জন্য। একইভাবে, টিকটকের বদৌলতে প্যারিসের সাধারণ ফার্মেসিগুলো এখন ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে।

আরও পড়ুন

চিরঞ্জীবী-রজনীকান্তের মেগা ক্ল্যাশ, জমবে দক্ষিণী সিনেমার লড়াই

০৬ জুলাই ২০২৬

মজার বিষয় হলো, এই সানস্ক্রিন শিকারীদের বড় অংশই আমেরিকার বাসিন্দা। আমেরিকার কড়া নিয়মের কারণে ইউরোপ বা কোরিয়ার নতুন ও উন্নত প্রযুক্তির ইউভি ফিল্টারগুলো সে দেশে পাওয়া যায় না। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, বিদেশের সান ক্রিমগুলো প্রযুক্তির দিক থেকে আমেরিকার চেয়ে কয়েক দশক এগিয়ে। তাছাড়া কোরিয়ান সান ক্রিমগুলো এত চমৎকার যে, মাখলে ত্বক আঠালো বা চুনকাম করার মতো সাদা হয়ে যায় না, বরং ত্বকের সাথে একদম মিশে যায়।

অনলাইনে এসব পণ্য কিনতে গেলে দিতে হয় চড়া শুল্ক ও বাড়তি দাম। তাই রূপচর্চাপ্রেমীরা ভাবছেন, বাড়তি টাকা অনলাইনের পেছনে না ঢেলে সেই টাকা দিয়ে সরাসরি এশিয়া বা ইউরোপে একটা ট্যুর মেরে আসাই বুদ্ধিমানের কাজ! একেই তারা বলছেন ট্রাভেলার ম্যাথ।

সানস্ক্রিন প্রেমীদের কেনাকাটার প্রস্তুতিও বেশ চোখে পড়ার মতো। ভ্রমণের কয়েক সপ্তাহ আগে থেকেই তারা রেডিট বা বিভিন্ন বিউটি ব্লগ ঘেঁটে নোট অ্যাপে পছন্দের সানস্ক্রিনের তালিকা তৈরি করেন। যেমন ইউরোপে গেলে লা রোশ-পোসে বা স্পেনের ইজডিন, আর কোরিয়ায় গেলে বিউটি অফ জোসিয়ন কিংবা রাউন্ডল্যাব।

অনেকে তো ভ্রমণের শেষ দিনটি বাদ দিয়ে কর্মদিবসের সকালে দোকানে যান, যাতে ভিড় এড়িয়ে ঠান্ডা মাথায় ফ্রেশ ও আসল পণ্যটি বেছে নেওয়া যায়। কোনো কোনো পর্যটক তো বিদেশ থেকে ফেরার সময় পুরো এক লাগেজ ভর্তি করে ৫০-৬০টি সানস্ক্রিনের বোতল নিয়ে ফিরছেন বন্ধু ও প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য।

বিশেষজ্ঞদের মতে, এই সানস্ক্রিন কেনাকাটা এখন শুধু রূপচর্চায় সীমাবদ্ধ নেই, এটি ভ্রমণের একটি দারুণ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশের বিউটি শপে সময় কাটানো মানে সেই দেশের লাইফস্টাইল ও ওয়েলনেস কালচারকে কাছ থেকে জানা।

বিদেশ থেকে আনা একটি ভালো সানস্ক্রিন প্রতিবার ব্যবহারের সময় পর্যটকদের মনে করিয়ে দেয় সেই সুন্দর ছুটির দিনগুলোর কথা। চকোলেট বা পারফিউমের মতোই এটি এখন হয়ে উঠেছে ভ্রমণের এক মধুর ও জীবন্ত স্মৃতি।

সান ক্রিমভ্রমণট্রেন্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে