Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন জাস্টিন ট্রুডো

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৪১
শেয়ার করুন:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো— রয়টার্স

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্ববিদ্যালয়টি শুক্রবার জানিয়েছে, ট্রুডো তাদের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো সাবেক সরকারপ্রধানদের একটি ‘আন্তর্জাতিক নেটওয়ার্ক’। তাদের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি বিশ্বজুড়ে সুশাসনের উন্নয়নে ব্লাভাটনিক স্কুলের কার্যক্রমকে প্রভাবিত করে।

২০২৫ সালে পদত্যাগের আগে টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ট্রুডো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে ট্রুডো বললেন, ‘আমি যখন এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন বিশ্ব ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত—উভয় ক্ষেত্রেই গভীর পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব পরিবর্তন আমাদের বিশ্বকে মৌলিকভাবে নতুন রূপ দিয়েছে।’

তার ভাষ্য, ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ পর্যন্ত—বিশ্বজুড়ে সরকারগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলোর জন্য প্রয়োজন বিচক্ষণ নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নতুন করে প্রতিষ্ঠার অঙ্গীকার।’

ট্রুডো বললেন, ‘সরকারগুলো কীভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং সবার জন্য আরও আশাব্যঞ্জক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তা নিয়ে কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, অন্য নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সরকার ও নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’

ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ওয়ার্ল্ড লিডার্স ফেলো হিসেবে ট্রুডো শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের পরামর্শ দেবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের একত্র করবেন এবং সরকার পরিচালনার ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতি নিয়ে কাজ করবেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিভাষী বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়।

গত সেপ্টেম্বরে ট্রুডো তার সাবেক চিফ অব স্টাফ কেটি টেলফোর্ডকে সঙ্গে নিয়ে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চিত্রনাট্যনির্ভর ও চিত্রনাট্যবহির্ভূত—দুই ধরনের কনটেন্টই তৈরি করবে।

জাস্টিন ট্রুডোঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা