Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

এএফপি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৩২
কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

এক্সে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া দৃশ্য

কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন পাইলটসহ অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সকাল ৯টা ১৩ মিনিটে রাজধানী নাইরোবির উত্তরের ঘটনা এটি। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ) বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়নের পর দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে জানান, হেলিকপ্টারটিতে ছিলেন একজন পাইলট ও ছয়জন যাত্রী। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে নেই।

তার ভাষ্য, পর্যটকদের নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার ফ্লাইট ছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের পাদদেশ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সেই দৃশ্যও দেখা যায়।

আরও পড়ুন

মিজোরামে স্থানীয় ওয়াইন-বিয়ার উৎপাদন ইউনিট চূড়ান্তের পথে

২০ আগস্ট ২০২৬

তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার উঁচু মাউন্ট ওলোলোকওয়ে সাম্বুরু জনগোষ্ঠীর কাছে পবিত্র একটি পাহাড়। পর্যটকদের কাছে এটি জনপ্রিয় হাইকিং গন্তব্য। পাহাড়টির ওপর দিয়ে হেলিকপ্টার ভ্রমণের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে কেসিএএ। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও অন্যান্য জরুরি কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস।

রেড ক্রসের প্রকাশ করা ছবিতে দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায়। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে।

এর আগে গত মার্চে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। তাদের মধ্যে দেশটির একজন সংসদ সদস্যও ছিলেন।

কেনিয়াহেলিকপ্টার বিধ্বস্তনাইরোবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?