Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট

থানায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০২
শেয়ার করুন:
থানায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা মন্তব্যের জেরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্ধারিত সময়ের আগেই ভবানীপুর থানায় হাজির হন তিনি। বেলা ১২টা ২২ মিনিট নাগাদ থানায় পৌঁছন অভিষেক। দুপুর সাড়ে ১২টার মধ্যে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ।

ওই পোস্টে গুজরাটি সম্প্রদায়কে অপমান করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। অভিষেকের থানায় পৌঁছনোর আগে সম্ভাব্য জমায়েত সামলাতে থানার বাইরে ব্যারিকেডও তৈরি করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২ মে। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেন। পোস্টটি ছিল মূলত নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক আক্রমণের অংশ।

ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ওই মন্তব্য করেছিলেন তিনি। এরপর গত ২৭ মে ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। গুজরাটি সম্প্রদায়ের সবাইকে অপরাধী গোষ্ঠীর সঙ্গে তুলনা করার মাধ্যমে তাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিদ্বেষ ছড়ানো, উসকানি এবং গুজব ছড়ানোর মতো অভিযোগে মামলা দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তদন্ত চলছে।

এদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলায় জড়িয়েছেন অভিষেক। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। পাশাপাশি, সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ।

এই মন্তব্যের পর ৩১ অক্টোবর এক মহিলা গিরিশ পার্ক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে নতুন মামলা হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তাকে হাজিরার নোটিস দেয় পুলিশ। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে তাকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়জ্ঞানেশ কুমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা