Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদি সরকারের বিরুদ্ধে ‘কিডন্যাপ’-এর অভিযোগ ধ্রুব রাঠির

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৮:৪২
মোদি সরকারের বিরুদ্ধে ‘কিডন্যাপ’-এর অভিযোগ ধ্রুব রাঠির

ধ্রুব রাঠি

সরকারের সমালোচনা করলেই কি হেনস্থার মুখে পড়তে হবে? গণতন্ত্রে প্রশ্ন তোলার অধিকার কি তবে অপরাধ? ইউটিউবার ধ্রুব রাঠিকে ঘিরে সাম্প্রতিক ঘটনা ফের এই প্রশ্নগুলিই সামনে এনে দিয়েছে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে ‘কিডন্যাপ’ বা অপহরণ বলে দাবি করেছেন ধ্রুব। তার অভিযোগ, যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তা কোনও স্বাভাবিক আইনি প্রক্রিয়া নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে বিরোধী কণ্ঠের স্বাধীনতা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।

রবিবার, ১১ অক্টোবর, প্রকাশিত ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ধ্রুব রাঠি। তার দাবি, শনিবার সকালে গুরুগ্রামের বাড়িতে ঘুমিয়ে থাকার সময় প্রায় ৫০ জন ব্যক্তি সেখানে ঢুকে পড়েন। তার মায়ের বাধা সত্ত্বেও তারা ঘরে প্রবেশ করেন এবং তাঁকে শোওয়ার ঘর থেকে তুলে নিয়ে যান। এমনকি, জুতো পরারও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তার। ধ্রুবর আরও দাবি, তার এবং তার বাবা -মায়ের ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিদেশি নাগরিক হওয়ার যে গুজব ছড়ানো হচ্ছে গোদি মিডিয়া থেকে। সেই দাবিও তিনি নস্যাৎ করে নিজের ভারতীয় পাসপোর্ট দেখান ভিডিওতে।

ধ্রুবর বক্তব্য, কাউকে গ্রেফতার করা হলে তার কারণ জানানো এবং আইন মেনে পদক্ষেপ করা জরুরি। কিন্তু তার ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। তাই এই ঘটনাকে নিছক আটক হিসেবে দেখতে রাজি নন তিনি। তার কথায়, তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, তা অপহরণ।

ঘটনাটির নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনকে ঘিরে প্রতিবাদ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভের আবহে এই ঘটনা ঘটে। দিল্লির যন্তর মন্তরে কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির আগে ধ্রুবকে আটক করা হয়েছিল। শনিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য যে তিনি বিক্ষোভ অংশও তখনও নেননি। তাঁর বাড়ি থেকেই 'অপহরণ' করা হয়।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দল ও প্রতিবাদীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও বাদ পড়তে পারে। তাঁদের আশঙ্কা, এর ফলে প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ধ্রুবর এই অভিযোগের মধ্য দিয়ে ফের সামনে এসেছে গণতন্ত্রের মৌলিক প্রশ্ন - সরকারের কাজের সমালোচনা করা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা কি কোনও নাগরিকের অপরাধ হতে পারে? ক্ষমতাসীনদের জবাবদিহি চাওয়া গণতন্ত্রেরই অংশ। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে একজন নাগরিককে কী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার দায়ও প্রশাসনের।

ধ্রুব রাঠিকিডন্যাপমোদি সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা