Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যুদ্ধের ছায়ায় নতুন বিশ্ব রাজনীতির হিসাব

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮
যুদ্ধের ছায়ায় নতুন বিশ্ব রাজনীতির হিসাব

সংগৃহীত ছবি

‘বিশ্ব রাজনীতির মানচিত্র বদলালে বদলে যায় কূটনীতির টেবিলও।’ বদলে যাওয়া সমীকরণেরই ছবি দেখা যাচ্ছে দিল্লির অষ্টাদশ ব্রিকস সম্মেলনে। একই ছাদের নিচে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, হরমুজ প্রণালির উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির নতুন ভারসাম্যের মধ্যে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।

ভারতের সভাপতিত্বে আজ ও আগামীকাল নয়াদিল্লির ‘ভারত মন্ডপম’-এ অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এবারের ব্রিকসের মূল সুর: স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন। তবে কূটনৈতিক মহলের চোখে এই বৈঠকের সবচেয়ে বড় গুরুত্ব অর্থনীতির বাইরে। কারণ একই মঞ্চে থাকছেন এমন কয়েকটি দেশের নেতা; যাদের স্বার্থ, নিরাপত্তা ভাবনা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক একে অপরের থেকে অনেকটাই আলাদা। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

ব্রিকস ঘিরে ৩০ হাজার নিরাপত্তারক্ষীর কড়া পাহারায় রয়েছে দিল্লি। গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে কূটনৈতিক ব্যস্ততা। সম্মেলনের আগের দিনই তিন দিনের সফরে দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত মন্ডপমে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারা। দুই নেতার আলোচনায় ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বাণিজ্য এবং পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। মোদি ও পুতিন সমুদ্রপথের নিরাপত্তা এবং চলমান সংঘাতের কারণে বাণিজ্যে তৈরি হওয়া সমস্যাগুলো নিয়েও মতবিনিময় করেছেন। একই দিনে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বৈঠকের কথা রয়েছে তার সঙ্গেও।

পুতিনের দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ভারত রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা হিসেবে রয়েছে। অন্যদিকে মস্কো ব্রিকসকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, যেখানে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বাইরে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

সম্মেলনের আরেক বড় আকর্ষণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সবকিছু ঠিক থাকলে আজ সম্মেলনের আগেই দিল্লিতে নামবেন তিনি। গালওয়ান সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কের টানাপড়েনের মধ্যে তার ভারত সফরকে ঘিরে কৌতূহল রয়েছে। ২০১৯ সালের মহাবলীপুরম বৈঠকের পর এটি দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ব্রিকসের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিও এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়; এর প্রভাব পড়ছে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং আঞ্চলিক নিরাপত্তায়। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠকে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালির পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা এবং ভারত-ইরান সম্পর্ক গুরুত্ব পেতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপস্থিতি। ইউএইর পক্ষ থেকে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদির পক্ষ থেকে বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সম্মেলনে অংশ নিচ্ছেন। ইরান সংকটের সময়ে উপসাগরীয় দেশগুলোর অবস্থান, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন— ব্রিকস কি শুধু প্রতীকী শক্তি হয়ে থাকবে, নাকি সত্যিই নতুন বহুমেরু বিশ্বব্যবস্থার একটি কার্যকর স্তম্ভ হয়ে উঠবে? দিল্লির মঞ্চে পুতিন, শি, পেজেশকিয়ান ও মোদির উপস্থিতি সেই প্রশ্নেরই উত্তর খুঁজবে।

যুদ্ধরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে