Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আতঙ্কে খ্রিস্টানরা

পশ্চিমবঙ্গে গির্জায় হামলার আশঙ্কায় তিন বার ঘণ্টা বাজানোর নির্দেশ

  • বড়দিনের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ; সন্দেহজনক লোক দেখলেই প্রতিবেশীদের সতর্ক, পুলিশকে খবর ও সিসিটিভি বসানোর পরামর্শ
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে গির্জায় হামলার আশঙ্কায় তিন বার ঘণ্টা বাজানোর নির্দেশ

গির্জায় হামলার আশঙ্কায় বিপদের সংকেত দিতে ঘণ্টা বাজানোর পরামর্শ দিল বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। কোনও অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি গির্জা কিংবা যাজকদের আবাসনে ঢুকলে সঙ্গে সঙ্গে তিন বার ঘণ্টা বাজাতে বলা হয়েছে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা যেন শান্তিপূর্ণভাবে পাশে দাঁড়ান, আবেদন জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার, ১৭ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে পরিষেবার রাজ্য সম্পাদক হেরোড মল্লিক ও কার্যকরী সভাপতি সুবীর সরকার এই সতর্কবার্তা দেন। বড়দিনের অনুষ্ঠান, রবিবারের প্রার্থনা ও বিশেষ জমায়েতের কথা আগাম লিখিতভাবে পুলিশ এবং প্রশাসনকে জানাতে বলেছেন তারা। চিঠির সিল-সহ প্রাপ্তিস্বীকার রাখতে বলেছেন তারা। গির্জার ফটক ও ভিতরে সিসিটিভি বসাতে এবং প্রয়োজনে সংগঠনের আইনি সহায়তা নিতে বলা হয়েছে।

বড়দিন ঘিরে এই উদ্বেগের পেছনে রয়েছে গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ। ১৪ অগস্ট পূর্ব বর্ধমানের সাহানগরের সেন্ট ক্ল্যারেট চার্চে এক মহিলার শেষকৃত্য আটকে দেওয়া হয়। যাজকের দাবি, কবর থেকে দেহ তুলে অন্যত্র নিয়ে যেতে হয়। ২৩ অগস্ট হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে প্রার্থনাসভায় ঢুকে প্রায় ৩৫ জনের একটি দল মারধর ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ৩১ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নারায়ণতলায় গির্জার উদ্বোধনে বিশপ সুব্রত চক্রবর্তী, যাজক, নারী ও শিশুদের উপর হামলা এবং গির্জা ভাঙচুরের অভিযোগ ওঠে।

বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার হিসাবে, মে মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে খ্রিস্টানদের উপর হামলার ৪৮টি ঘটনা ঘটেছে। ১৬টি ক্ষেত্রে এফআইআর হয়েছে। অন্যদিকে, ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার রিপোর্টে মে-অক্টোবরের মধ্যে ১৩ জেলায় ৩২টি ঘটনা নথিবদ্ধ হয়েছে। ওই রিপোর্টে আটটি শারীরিক হামলা, আটটি হুমকি, পাঁচটি প্রার্থনা বন্ধ, চারটি ভাঙচুর ও নারী-নির্যাতনের তিনটি ঘটনার উল্লেখ রয়েছে। চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামলা ও নারী-নাবালিকাকে হেনস্থার অভিযোগও রয়েছে।

এর মধ্যে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেআইনি ধর্মান্তর ও ‘দেশবিরোধী কাজের’ অভিযোগ তোলেন। উল্লেখ্য যে, আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গির্জায় মধ্যরাত ও ভোরের প্রার্থনা, ক্যারল এবং নানা অনুষ্ঠান চলবে। বড়দিনের আগে তিন সপ্তাহ ধরে স্কুল ও গির্জায় অনুষ্ঠান চলবে। অন্য ধর্মের প্রতিবেশীদেরও উৎসবে যুক্ত করার পরামর্শ দিয়েছে পরিষেবা। সংঘাতে না জড়িয়ে আইনি পথেই পরিস্থিতি সামলানোর নির্দেশ দিয়েছে সংগঠনটি।

খ্রিস্টানপশ্চিমবঙ্গগির্জায় হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’