গির্জায় হামলার আশঙ্কায় বিপদের সংকেত দিতে ঘণ্টা বাজানোর পরামর্শ দিল বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। কোনও অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি গির্জা কিংবা যাজকদের আবাসনে ঢুকলে সঙ্গে সঙ্গে তিন বার ঘণ্টা বাজাতে বলা হয়েছে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা যেন শান্তিপূর্ণভাবে পাশে দাঁড়ান, আবেদন জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার, ১৭ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে পরিষেবার রাজ্য সম্পাদক হেরোড মল্লিক ও কার্যকরী সভাপতি সুবীর সরকার এই সতর্কবার্তা দেন। বড়দিনের অনুষ্ঠান, রবিবারের প্রার্থনা ও বিশেষ জমায়েতের কথা আগাম লিখিতভাবে পুলিশ এবং...