জর্ডানের একটি গির্জায় শেষকৃত্যের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির কারাক প্রদেশের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় এ হামলা হয়।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবায়দুল্লাহ আল-মায়তাহ সংবাদ সম্মেলনে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীদের ধরতে অভিযান চলছে। আল-মায়তাহ বলেছেন, ‘হামলাকারীদের ধরা হবে এবং আমাদের জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে না।’
বে...