Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

গুয়াহাটিতে আটক ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭
গুয়াহাটিতে আটক ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা

সংগৃহীত ছবি

ভারতের আসামে সংগঠন বাড়ানো এবং স্থানীয় কয়েকটি বিষয় নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা করতে সাংগঠনিক বৈঠক ডেকেছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার আগেই পুলিশের হাতে আটক হলেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কাসহ দলের একাধিক নেতা ও কর্মী। রবিবার সকালে গুয়াহাটিতে এই ঘটনা ঘটে। দলের দাবি, শান্তিপূর্ণ বৈঠকে যোগ দিতে যাওয়ার পথেই তাদের আটক করা হয়।

সিজেপির প্রথম আঞ্চলিক স্বেচ্ছাসেবক বৈঠকটি সকাল ১০টায় আঠগাঁওয়ের আসাম শ্রী পরশুরাম সেবা সদনে হওয়ার কথা ছিল। পরে আয়োজকদের দাবি, ওই জায়গায় অনুষ্ঠান নিয়ে চাপ তৈরি হওয়ায় স্থান বদলে আসাম সচিবালয়ের বিপরীতে চৌধুরী টিলায় বৈঠকের পরিকল্পনা করা হয়। সেখানে যাওয়ার রাস্তা পুলিশের ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছে দলটি। বৈঠকে প্রায় ২০০ থেকে ৩০০ জন স্বেচ্ছাসেবক যোগ দেওয়ার কথা ছিল বলে জানা যায়।

আরও পড়ুন

সিইসির পদত্যাগের দাবিতে কি ফের উত্তাল হচ্ছে ভারত

২৫ সেপ্টেম্বর ২০২৬

ঘটনার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, আশুতোষ রাঙ্কা ও দলের অন্য নেতাদের পুলিশ একটি অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। আটক নেতাদের সঙ্গে দেখা করতে আইনজীবীরা গেলেও তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। আটক ব্যক্তিদের মধ্যে আশুতোষের পাশাপাশি অঙ্কিত ভরদ্বাজ, প্রেম আকাশসহ কয়েকজনের নামও এসেছে।

আটক হওয়ার আগে রাঙ্কা অসমের সরকারি স্কুলের অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সিজেপি রাজ্যের স্কুলগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে চায়। পাশাপাশি কাজিরাঙা এলাকায় স্থানীয় মানুষের জমি, জঙ্গল ও পানির অধিকার নিয়েও প্রশ্ন তুলতে চেয়েছিল দলটি। রাঙ্কার অভিযোগ, এই বিষয়গুলো সামনে এলে সরকার অস্বস্তিতে পড়তে পারে বলেই তাদের কর্মসূচি আটকানো হয়েছে।

এর সঙ্গে আরও একটি রাজনৈতিক বিষয় জড়িয়ে রয়েছে। সিজেপি সম্প্রতি আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও প্রশ্ন তুলেছে। সংগঠনের নেতারা দাবি করছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া পরিবারগুলোর সঙ্গে কথা বলা এবং তাদের সমস্যাও খতিয়ে দেখার পরিকল্পনা ছিল।

আসামককরোচ জনতা পার্টিগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে