Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নেহরুকে ছাড়িয়ে মোদির বার্তা, ‘কংগ্রেসের কুচক্র থেকে মুক্ত ভারত’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২১:৫৬
নেহরুকে ছাড়িয়ে মোদির বার্তা, ‘কংগ্রেসের কুচক্র থেকে মুক্ত ভারত’

নরেন্দ্র মোদি— রয়টার্স

ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার নতুন নজির গড়লেন নরেন্দ্র মোদি। টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে থাকা মোদি ভেঙে দিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। ২০১৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর পদে থাকা মোদি এই ঐতিহাসিক মাইলফলকের দিনেই জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং একই সঙ্গে তার সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।

ভাষণে মোদি বলেছেন, ‘এমন দিন আসতে পারে তা আমি ভাবিনি। এটা মানুষের আশীর্বাদ আর দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া অসম্ভব ছিল।’

তিনি বলেছেন, ‘২০১৪ সালের আগে দেশে অনেক সমস্যা ছিল। কিন্তু তারপর থেকে মানুষ এক স্থিতিশীল সরকারের কাজ দেখছে। সরকার কী করতে পারে, সেটা উপলব্ধি করছে। এত বছর ধরে তারা এই সরকারের ওপর ভরসা রেখেছে, এটা জনগণের সমৃদ্ধ মানসিকতার লক্ষণ।’

দেশবাসীর প্রত্যাশার প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, ‘১৪০ কোটির দেশ আমাদের কাছ থেকে অনেক আশা করে। সেই সব আশা পূরণ করার কাজই করে যেতে হবে।’

কংগ্রেসকে আক্রমণ করে তিনি উল্লেখ করেন, ‘কংগ্রেস দেশকে হাজার হাজার কোটির দুর্নীতির মধ্যে ফেলেছিল। ২০১৪ সালের আগে উন্নয়নের জায়গা ছিল। যে কাজ করতে বছরের পর বছর লেগে যেত, এখন মাসের মধ্যেই হয়ে যায়। আসলে কংগ্রেসের কুচক্র থেকে স্বাধীনতা পেয়েছে দেশ।’

অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গেও কংগ্রেসকে নিশানা করেন মোদি। তার দাবি, ‘‘কংগ্রেসের নীতির কারণেই দীর্ঘদিন ভারত ধীর অর্থনৈতিক বৃদ্ধির ফাঁদে আটকে ছিল। সেই সময়ের মন্থর বৃদ্ধির হারকেই ‘হিন্দু গ্রোথ রেট’ বলে আখ্যা দেওয়া হয়েছিল।’’

তিনি আরও যোগ করেন, ‘কংগ্রেস দেশকে অসহায়তা, দুর্দশা এবং হীনম্মন্যতার মানসিকতার মধ্যে ঠেলেছিল। মানুষের মনে ধারণা তৈরি করা হয়েছিল যে, ভারতে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। সেই মানসিকতা ভেঙেই দেশ এখন নতুন গতিতে ছুটছে।’

ভাষণের শেষাংশে মোদি বলেছেন, ‘দেশের মানুষ কখনো আমার সরকারকে নিরাশ করেননি। ভবিষ্যতেও জনতাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রই দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি। রাজ্যগুলোর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাজ্য এগোলে তবেই এগোবে দেশ।’

তথ্যসূত্র : আজকাল

নরেন্দ্র মোদিকংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’