Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জাতিসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪
জাতিসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা জয়শঙ্করের

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : রয়টার্স

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক চর্চাকারী’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও সরাসরি পাকিস্তানের নাম বলেননি। আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের প্রসঙ্গেই তিনি এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জয়শঙ্কর বলেছেন, আগের দিন একজন ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক চর্চাকারী’ জাতিসংঘে তথ্য বিকৃত করে উত্থাপন করেছেন। সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এর পরিণতি থেকে দায়মুক্তির কথাও বলা হয়েছে। এসব মেনে নেওয়া হবে না।

তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব ও এটি দমনের সদিচ্ছা একসঙ্গে চলতে পারে না।

আরও পড়ুন

চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

২১ সেপ্টেম্বর ২০২৬

এ ধরনের পরিস্থিতির ওপর ভিত্তি করে করা কোনো সমঝোতাও প্রশ্নের মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

জয়শঙ্কর আরও বলেছেন, শান্তির জন্য সন্ত্রাসবাদ দীর্ঘদিনের একটি বড় হুমকি। কোনো দেশ যদি সীমান্ত পেরিয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়, তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সরকারগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদের অর্থের উৎসও চিহ্নিত করে তা বন্ধ করার কথা বলেছেন।

এর আগে শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ ২০২৫ সালের ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’কে ‘ভুল অজুহাতে চালানো বহিরাগত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসাও করেন তিনি। পাশাপাশি ওই সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ জন্য তাকে ধন্যবাদ জানান।

ভারত গত বছরের ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। নয়াদিল্লির দাবি, ২২ এপ্রিল পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়।

তবে ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে ভারত প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমওর অনুরোধের পর অভিযানটি স্থগিত করা হয়েছিল।

সূত্র : আল জাজিরা

জাতিসংঘভারতপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর