Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বহুবিয়ে নিয়ে কড়া বার্তা আসামের, যেতে পারে সরকারি চাকরিও

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:৪৬
শেয়ার করুন:
বহুবিয়ে নিয়ে কড়া বার্তা আসামের, যেতে পারে সরকারি চাকরিও

আসাম বিধানসভা- সংগৃহীত

বহুবিয়ের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে চলেছে ভারতের আসাম রাজ্য সরকার। রাজ্যের নতুন বাজেট প্রস্তাবে এমন ইঙ্গিত মিলেছে যে, একাধিক বিয়ে করা ব্যক্তিরা ভবিষ্যতে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। একই সঙ্গে চলে যেতে পারে সরকারি চাকরিও।

শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে রাজ্যটির অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল এমন নাগরিকদের কাছেই পৌঁছনো উচিত, যারা আইন মেনে চলেন এবং সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেন। সেই কারণেই বহুবিয়ের মতো বিষয়ে আরও কঠোর নীতি গ্রহণের কথা ভাবা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মচারীদের পরিষেবাসংক্রান্ত নিয়মে সংশোধন আনা হবে। সংশোধিত বিধি কার্যকর হলে কোনো সরকারি কর্মী একাধিক বিয়েতে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে। প্রয়োজন হলে চাকরি থেকেও অপসারণ করা হতে পারে।

শুধু সরকারি কর্মচারীই নন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপের কথা ভাবছে সরকার। বহুবিয়ে যুক্ত ব্যক্তিদের সরকারি সহায়তার আওতার বাইরে রাখার পরিকল্পনা রয়েছে বলে বাজেট আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, বহুবিয়ে নিয়ন্ত্রণে গত বছরই একটি আইন পাস করেছিল আসাম বিধানসভা। সেই আইনে প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। এবার বাজেট প্রস্তাবের মাধ্যমে সেই অবস্থান আরও কঠোর করার বার্তা দিল রাজ্য সরকার। তবে সংবিধানের বিশেষ সুরক্ষাপ্রাপ্ত কিছু আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

আসাম রাজ্যবহুবিয়েবিধানসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে