Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সন্ত্রাস থেকে বাণিজ্য

আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগকে আমেরিকা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে, এই বিষয়টি ভারত- মার্কিন সম্পর্কেও প্রভাব ফেলছে। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা সহজ পথে এগোচ্ছে না। মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ভারত- মার্কিন সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশ থেকে সীমান্তপারের সন্ত্রাস বহু বছর ধরে ভারতের অন্যতম প্রধান উদ্বেগ। ভারতের সঙ্গে কাজ করা দেশগুলোর কাছ থেকে এই উদ্বেগের বিষয়ে বোঝাপড়া, গুরুত্ব দেওয়া এবং সহানুভূতি আশা করে নয়াদিল্লি। কিন্তু এই জায়গায় ঘাটতি থাকলে তার প্রভাব দুই দেশের সম্পর্কের ওপর পড়তে পারে।

বাণিজ্য নিয়েও জটিলতার কথা জানান তিনি। জয়শঙ্করের দাবি, ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়ে মোটামুটি একটি বোঝাপড়ায় পৌঁছেছে। তবে আমেরিকার শুল্কনীতিতে পরিবর্তন নতুন সমস্যা তৈরি করেছে। মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন করে প্রক্রিয়া শুরু হওয়ায় চুক্তিটি কবে চূড়ান্ত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জয়শঙ্কর বলেন, ভারতের অর্থনীতি ও উৎপাদন কাঠামো আমেরিকার মতো নয়। ভারতে বিপুল সংখ্যক ছোট উৎপাদক, কৃষক এবং কারখানা রয়েছে। মানুষের মাথাপিছু আয় এবং সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বড়
পার্থক্য রয়েছে। তাই বাণিজ্য আলোচনায় ধৈর্য ধরে প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা দরকার বলে তিনি মনে করেন।

তবে বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত হলে তা দুই দেশের সম্পর্ককে আরও একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এর মধ্যেই ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমেরিকা সফর করছেন। চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি।

এশিয়া সোসাইটির অনুষ্ঠানে ভারত- চীন সম্পর্ক নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তার বক্তব্য, কয়েক বছর আগের তুলনায় বর্তমানে দুই দেশের সম্পর্ক ভালো হয়েছে। সীমান্তের পরিস্থিতির উন্নতি হলে সামগ্রিক সম্পর্কও স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয় বলে জানান তিনি। বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রভাব খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর পড়ছে বলে জানান তিনি। খাদ্য, জ্বালানি, সার ও অর্থ এই চারটি ক্ষেত্রেই বিশ্ব নতুন চাপের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন জয়শঙ্কর।

এস জয়শঙ্করআমেরিকাভারতবাণিজ্য চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের