Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সহিংসতাকে ‘পরিকল্পিত’ বলল আরএসএস-সমর্থিত ছাত্র সংগঠন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৭:৪১
শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সহিংসতাকে ‘পরিকল্পিত’ বলল আরএসএস-সমর্থিত ছাত্র সংগঠন

সংগৃহীত ছবি

দিল্লির রাজপথে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন শহরে। বিক্ষোভ ঘিরে পুলিশি দমন-পীড়নের অভিযোগ, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার মুখ খুলেছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তারা একদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ও প্রশ্নফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছে, অন্যদিকে সাম্প্রতিক সহিংসতার জন্য ‘পরিকল্পিত উসকানি’কে দায়ী করেছে।

দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গত সোমবার ‘ককোরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষিত সংসদ অভিযানের সময় রাজধানীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর মারধরসহ বিভিন্ন ধরনের দমন-পীড়নের অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। যন্তর মন্তরে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সহিংসতার নিন্দা জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে এবিভিপি বলেছে, নিট-ইউজি পরীক্ষা এবং শিক্ষা সংস্কারের দাবিতে সাম্প্রতিক বিক্ষোভের সময় যন্তর মন্তরে যে বিশৃঙ্খলা, জনজীবনে বিঘ্ন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। সংগঠনটির দাবি, এসব সহিংসতা ‘পরিকল্পিতভাবে উসকে দেওয়া’ হয়েছে। এতে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আহত হওয়ার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের সরকারি তদন্ত বা পর্যালোচনা কমিটি গঠনের দাবি জানিয়েছে এবিভিপি। সংগঠনটি বলেছে, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তারা শিক্ষার্থীদের পাশে রয়েছে। গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট-ইউজি পরীক্ষার বিষয়টিও এর আওতায় পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক অভিযোগ ও উদ্বেগের সমাধান হতে হবে অর্থবহ সংলাপ, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে।

তবে আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানালেও ২০ জুলাই যন্তর মন্তরে ছড়িয়ে পড়া সহিংসতার পেছনে ‘অশুভ রাজনৈতিক স্বার্থ’ কাজ করেছে বলেও অভিযোগ তুলেছে এবিভিপি। সেদিনই সিজেপির ডাকে সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এবিভিপির ভাষ্য, শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা ও ন্যায্য দাবিকে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য, দেশবিরোধী কর্মকাণ্ড কিংবা দেশে অস্থিরতা ও সংঘাত সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এবিভিপিককরোচ আন্দোলন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise