Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভোটার তালিকা থেকে নাম বাদ

দেশছাড়া হওয়ার আতঙ্কে ভারতের মুসলিমরা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:২২
শেয়ার করুন:
দেশছাড়া হওয়ার আতঙ্কে ভারতের মুসলিমরা

৩৮ বছরের সাহিদা ফকির ১৯ জুলাই মুম্বইয়ের বাড়ি থেকে সবজি কিনতে বেরিয়েছিলেন। ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরা হয়নি তার। এখন স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে দিন কাটছে সাহিদার। তার অভিযোগ, ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাকে আটক করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু সাহিদা নন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আটক ও দেশছাড়ার আতঙ্কে দিন কাটছে ভারতের একাধিক মুসলিম পরিবারের। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে এমন ১০টি পরিবারের কথা উঠে এসেছে, যাদের সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর আটক, বাংলাদেশে বিতাড়ন কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। অথচ তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি রয়েছে। পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় বহাল।

ভারতে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। ইতিহাসে এত বড় সংখ্যায় ভোটারের নাম বাদ দেওয়ার নজির নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতার সবর ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, খুঁটিয়ে যাচাইয়ের পর বাদ পড়া নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যের জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ। নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদের বক্তব্য, প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনাও নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা নিয়েছে।

৫ নভেম্বর হরিয়ানার এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধনের সঙ্গে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়নের বিষয়টি সরাসরি যুক্ত করেন। তার বক্তব্য, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। তার পর একে একে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে। তবে বৈধ নাগরিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সাহিদার ক্ষেত্রে এই অভিযোগ আরও গুরুতর। তার দাবি, ১৯ জুলাই মুম্বাইয়ের সাদাপোশাকের পুলিশ তাকে আটক করে। ফোনও কেড়ে নেওয়া হয়। সেই ফোনে পরিচয়পত্রের কপি রাখা ছিল। আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য। সাহিদার অভিযোগ, রাত ১টার দিকে তাকে আসাম সীমান্তের একটি অরক্ষিত, কাঁটাতারহীন অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কাদামাখা অবস্থায় কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে আশ্রয় দেন। মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে বিএসএফের হাতে তুলে দেওয়ার পর নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছিল। ওই অভিযানে বাংলাদেশি হিসেবে চিহ্নিত ১৪৯ জনকে বিতাড়িত করা হয়।

কিন্তু সাহিদার পরিবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। গত আগস্টে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে তাদের যুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নন। পরিবারের নথি অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের তালিকাতেও তাদের নাম রয়েছে। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল। যদিও মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন দপ্তরের দাবি, সাহিদা জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ দিতে পারেননি। সাহিদার পাল্টা বক্তব্য, ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা নথি দেখানোর সুযোগই পাননি তিনি। ভারতীয় আইনে নাগরিকদের সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ। কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন থাকলেও তাদের আটক করা হয়। ছত্তিশগড়ে কাজ করার সময় নাসিরুদ্দিন সহ ২৩ জনকে আটক করে পুলিশ। সংশোধিত তালিকায় নাম পাওয়ায় ১৪ দিন পর ১৯ জন মুক্তি পান। নাসিরুদ্দিন সহ চারজনকে থাকতে হয় ৩২ দিন। তার কথায়, এক পুলিশকর্মী বলেছিলেন, ‘ভোটার তালিকায় নাম নেই, তুমি বাংলাদেশি।’ আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নথিভুক্তির পর আটকে রাখা হতো।

পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে স্থায়ী আটককেন্দ্র থাকার কথা অস্বীকার করেছেন। তবে মুর্শিদাবাদের একটি আটককেন্দ্রে মানুষ, অ্যাম্বুল্যান্স ও পুলিশের গাড়ি দেখেছেন রয়টার্সের সাংবাদিকেরা। স্থানীয় বাসিন্দা মৌসুমী রায়ও সেখানে মানুষকে নিয়ে আসতে এবং তাদের পরিবারের কান্নাকাটি করতে দেখেছেন বলে জানিয়েছেন।

মানবাধিকারকর্মী কিরীটি রায়ের অভিযোগ, নাম বাদ যাওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ঝুলে রয়েছে। ট্রাইব্যুনালের ধীরগতিতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাচ্ছেন না। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর ও নির্বাচন কমিশন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

ভারতের মুসলিমভোটার তালিকানাম বাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি