Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নাগা হত্যাকাণ্ড ঘিরে আবার অশান্ত মণিপুর

  • বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস পুলিশের
মণিপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:২৬
শেয়ার করুন:
নাগা হত্যাকাণ্ড ঘিরে আবার অশান্ত মণিপুর

ফাইল ছবি

চার নাগা নাগরিকের হত্যাকাণ্ড ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। ঘটনার প্রতিবাদে নাগা সংগঠনগুলোর ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে সোমবার রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। রাজধানী ইম্ফলের চিংমেইরং এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। সড়ক অবরোধ সরানোকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
গত ১৩ নভেম্বর ইম্ফল-উখরুল সড়কের নিউ হেভেন এলাকার কাছে অতর্কিতে হামলায় চার টাংখুল নাগা বেসামরিক নাগরিক নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন নাগা সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ধর্মঘটের ডাক দেন। হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে শুরু হয় বিক্ষোভ।

গতকাল ইম্ফল পূর্ব জেলার চিংমেইরং এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মঘটের সমর্থনে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সরকারের কাছে জবাবদিহি ও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অবরোধ সরানোর চেষ্টাকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় সংঘর্ষ বাধে।

ধর্মঘটের প্রভাব পড়ে রাজ্যের স্বাভাবিক জনজীবনে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। সড়কে গণপরিবহনের চলাচলও ব্যাহত হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাজ্যের একাধিক এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

নেটিভ পিপলস কমিটি, মণিপুরের (এনপিসিএম) উদ্যোগে পাহাড়ি ও উপত্যকা অঞ্চলের বিভিন্ন নাগরিক সংগঠনের সমন্বয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কো-অর্ডিনেটিং কমিটি অব নাগা ভিলেজ অথরিটিজ (সিসিএনভিএ) এবং অন্যান্য নাগা সংগঠন। ১৫ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া ধর্মঘট গতকাল মধ্যরাত পর্যন্ত চলার কথা।

আরও ১,০০০ কেন্দ্রীয় জওয়ান

পরিস্থিতি সামাল দিতে সিআরপিএফের নতুন এক হাজারের বেশি সদস্যের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন মোতায়েন করেছে নয়াদিল্লি। গত রবিবার সিআরপিএফ সদর দপ্তরের নির্দেশে ব্যাটালিয়নটিকে মণিপুরে পাঠানো হয়। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর সক্ষমতা বাড়ানোই এ সিদ্ধান্তের লক্ষ্য।

২০২৩ সালের মে মাসে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানোর ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই মোতায়েন বলে মনে করা হচ্ছে।

মণিপুরনাগা হত্যাকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন