Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিদেশে ৫ বছরে সাত গুণ বেশি হামলার শিকার ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৭
বিদেশে ৫ বছরে সাত গুণ বেশি হামলার শিকার ভারতীয়রা

যুক্তরাষ্ট্র একদল ভারতীয়। ছবি : রয়টার্স

বিদেশে বসবাসরত ভারতীয়দের ওপর হামলার ঘটনা গত পাঁচ বছরে প্রায় সাত গুণ বেড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে এমন হামলার ১৫টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে।

রাজ্যসভায় মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে ৩৬টি দেশের হিসাব তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কানাডায় ভারতীয়দের ওপর হামলার ঘটনা সবচেয়ে বেশি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩০২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৩৩টি হামলার ঘটনা ঘটেছে। এরপর সংযুক্ত আরব আমিরাতে ৩২টি, যুক্তরাজ্যে ৩১টি, কানাডায় ৩০টি, আয়ারল্যান্ডে ২৪টি, রাশিয়ায় ২৩টি এবং জার্মানিতে ১৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

বছরভিত্তিক হিসাবে ২০২১ সালে ১৫টি, ২০২২ সালে ৩১টি, ২০২৩ সালে ৬৭টি এবং ২০২৪ সালে ৮৫টি হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে তা আরও বেড়ে ১০৪টিতে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালে ভারতীয়দের ওপর হামলার একটি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে ছয়টি, ২০২৩ সালে একটি, ২০২৪ সালে ১১টি এবং ২০২৫ সালে ১৪টিতে দাঁড়ায়। সংযুক্ত আরব আমিরাতে একই সময়ে ঘটনা ছিল যথাক্রমে ৩, ৪, ৭, ৬ ও ১২টি।

যুক্তরাজ্যে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত হামলার সংখ্যা ছিল যথাক্রমে ১, ৪, ১১, ১০ ও ৫টি। কানাডায় ছিল ৩, ৬, ৬, ৭ ও ৮টি।

আয়ারল্যান্ডে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদী হামলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ ও ২০২২ সালে সেখানে একটি করে হামলা নথিভুক্ত হলেও ২০২৩ সালে পাঁচটি, ২০২৪ সালে সাতটি এবং ২০২৫ সালে ১০টি ঘটনা ঘটে।

তবে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে মালিতে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেখানে ভারতীয়দের ওপর কোনো হামলার ঘটনা নথিভুক্ত হয়নি। কিন্তু ২০২৫ সালে এক বছরেই ১১টি হামলার ঘটনা ঘটেছে।

বিদেশে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নয়াদিল্লির ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।

তিনি জানিয়েছেন, বিদেশে ভারতীয়দের সঙ্গে ঘটে যাওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতীয় দূতাবাস ও মিশনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে বিষয়টি তুলে ধরা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়।

সূত্র : এনডিটিভি 

প্রবাসী ভারতীয়ভারতপ্রবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!