Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যে মমতার নামে এফআইআর

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৬:৩৮
বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যে মমতার নামে এফআইআর

মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওসমান হাদি হত্যাকে ইঙ্গিত করে মন্তব্য করাকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং। এর আগে গত সপ্তাহেও একই ইস্যুতে অভিযোগ দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে।

জানা গেছে, গত ২ জুন কলকাতার ধর্মতলায় একটি অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। ওই বক্তব্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রশাসন ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ্যে আনারও অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

বিজেপির তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য বললেন, ‘রাজনৈতিক স্বার্থে এমন বক্তব্য দুই দেশের সম্পর্ককে অযথা বিতর্কের মধ্যে ফেলতে পারে এবং তা ভারতের অবস্থানকে দুর্বল করতে পারে।’

অভিযোগকারী আইনজীবী রিঙ্কু সিং চট্টোপাধ্যায় দাবি করেন, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হন ওসমান হাদি। পরে হত্যাকাণ্ডে জড়িতরা চলতি বছরের জানুয়ারিতে মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দু’জনকে গ্রেপ্তার করে। সেই ঘটনাকে উল্লেখ করেই ২ জুনের সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে অন্য দেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তিনি অবগত বলে ইঙ্গিত দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নামও টানেন বলে অভিযোগ।

এই ঘটনার জেরে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এ ধরনের মন্তব্য দেশের নিরাপত্তা, প্রশাসনিক গোপনীয়তা ও জনসম্প্রীতির জন্য হুমকি তৈরি করতে পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল আর কে শ্রীবাস্তব বললেন, ‘কোনো প্রতিবেশী দেশের রাজনৈতিক হত্যাকাণ্ডে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় নেতৃত্বকে প্রকাশ্যে জড়ানোর মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ধরনের বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে পেশ করা উচিত। অন্যথায় এমন মন্তব্য আন্তর্জাতিক ও কূটনৈতিক স্তরে অযথা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’

ওই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে আসা একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে বড় বিক্ষোভ হয়েছিল। অন্য দেশের কথা বলছি না, আমি যে পয়েন্ট বলছি ওরা মেঘালয় দিয়ে বাংলায় আসে। এখানে আসার পর আমাদের এসটিএফ ধরে। হোম মিনিস্টার নিজে বলছেন… এতদিন বলিনি, আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বললাম।’

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অভিযোগটি খতিয়ে দেখা শুরু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে।

মমতা বন্দ্যোপাধ্যায়হাদি হত্যাকাণ্ডএফআইআরপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি