Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে উত্তর প্রদেশে ঝড় ও বজ্রপাতে অন্তত ৯৬ জনের মৃত্যু

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:৫৪
ভারতে উত্তর প্রদেশে ঝড় ও বজ্রপাতে অন্তত ৯৬ জনের মৃত্যু

ছবি: রয়টার্স

ভারতের উত্তর প্রদেশে ধূলিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের মতে, বুধবার ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়াজনিত এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ।

উত্তর ভারতে মার্চ থেকে জুনের মধ্যে, বার্ষিক মৌসুমি বৃষ্টি শুরুর আগে, এ ধরনের ঝড় সাধারণ ঘটনা।

কর্মকর্তারা জানান, অধিকাংশ মৃত্যু হয়েছে গাছ উপড়ে পড়া, স্থাপনা ধসে পড়া এবং বজ্রপাতের কারণে। বিভিন্ন জেলায় সড়ক ও রেললাইন থেকে উপড়ে পড়া গাছ সরাতে কাজ করছে পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল।

প্রশাসনিক কর্মকর্তা নরেন্দ্র শ্রীবাস্তব জানালেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি দল মোতায়েন করা হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বাড়িঘর, ফসল ও বিদ্যুৎ অবকাঠামোর।

প্রয়াগরাজ জেলায় প্রবল বাতাসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রাম কিশোর বললেন, ‘হঠাৎ করেই ঝড় শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। টিনের ছাদ উড়ে যাচ্ছিল এবং মানুষ ঘরের ভেতরে ছুটছিল। সন্ধ্যা জুড়ে শুনতে পাচ্ছিলাম গাছ পড়ে যাওয়ার শব্দ।’

পাশের ভাদোহি জেলায় সাবিত্রী দেবী জানালেন, প্রবল বাতাসে তাদের কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তার পরিবার অল্পের জন্য রক্ষা পায়। তিনি বললেন, ‘বাতাসে দেয়াল কাঁপতে শুরু করলে আমরা বাইরে দৌড়ে যাই। কয়েক মুহূর্ত পরই ছাদ ভেঙে পড়ে। আমরা রাতটা কাটিয়েছি এক আত্মীয়ের বাড়িতে।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন।

উত্তর প্রদেশঝড়বজ্রপাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম