Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কোয়াডের মঞ্চে মোদির প্রশংসায় ট্রাম্প

নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২২:০০
শেয়ার করুন:
কোয়াডের মঞ্চে মোদির প্রশংসায় ট্রাম্প

কোয়াডের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলায় চার দেশের শীর্ষ বৈঠকে মোদিকে ‘ভেরি টাফ ম্যান’ (অত্যন্ত কঠিন মানুষ) বলে উল্লেখ করলেন তিনি। শুধু মোদিই নন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, মোদির থেকেও নাকি ‘আরও কঠিন’ হতে পারেন জাপানের প্রধানমন্ত্রী।

বৈঠকের আগে চার রাষ্ট্রনেতার একসঙ্গে ছবি তোলার সময় মোদির পাশেই দাঁড়িয়েছিলেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘উনি অত্যন্ত কঠিন মানুষ।’’ এর পরেই তাকাইচির দিকে আঙুল দেখিয়ে তাঁর সংযোজন, ‘‘আর উনি হয়তো তার থেকেও কঠিন।’’ ট্রাম্পের এই মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়।

তবে শুধু সৌজন্য বিনিময় নয়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় চার দেশের সমন্বয় আরও মজবুত করার উপর জোর দেওয়া হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল ছিল আলোচনার অন্যতম বিষয়।

সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তার বক্তব্যে এসেছে সামুদ্রিক নজরদারি এবং সাবমেরিন-বিরোধী সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ। অন্য দিকে, বিরল খনিজের ক্ষেত্রে চিনের উপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করতে চার দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার পক্ষে সওয়াল করেন। তার মতে, সামুদ্রিক ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও চার দেশকে একযোগে কাজ করতে হবে।

কোয়াডের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মোদি বলেন, ভারতের কাছে এই মঞ্চ একটি গঠনমূলক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব। সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল, নতুন প্রযুক্তি এবং বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই কোয়াডের লক্ষ্য। চার দেশের সহযোগিতা যে কেবল কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের জীবনেও তার প্রভাব পড়া উচিত, সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম চার দেশের রাষ্ট্রনেতারা কোয়াডের মঞ্চে একসঙ্গে বৈঠকে বসলেন। ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম রাষ্ট্রনেতা পর্যায়ের কোয়াড বৈঠক। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের তৎপরতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য এবং বাণিজ্যিক সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগের আবহে ম্যানিলার এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের আগেও চার দেশের এই সম্মিলিত অবস্থান কূটনৈতিক মহলে নজর কেড়েছে।

নরেন্দ্র মোদিডোনাল্ড ট্রাম্পকোয়াড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়