Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘জ্ঞানেশ, ইটস ডান, ব্রো’ স্লোগানে মুম্বাই-দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭০০

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৮:৫৩
‘জ্ঞানেশ, ইটস ডান, ব্রো’ স্লোগানে মুম্বাই-দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭০০

নয়াদিল্লির যন্তর মন্তরের কাছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের আটক করা হয়— দ্য হিন্দু

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার (২ অক্টোবর) মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ হয়েছে। মুম্বাইয়ে পুলিশের অনুমতি না থাকলেও হাজারো তরুণ-তরুণী শিবাজি পার্কে জড়ো হন। অন্যদিকে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশিও রয়েছেন।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সিইসির পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। বিরোধী দলগুলোর পাশাপাশি বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনও এ আন্দোলনে অংশ নিয়েছে।

মুম্বাইয়ে পুলিশের অনুমতি না থাকায় শিবাজি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। কাছের দাদর রেলস্টেশন থেকে শিবাজি পার্কে যাওয়ার বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেডও দেওয়া হয়। তবে এসব বাধা পেরিয়ে বিক্ষোভকারীরা পার্কে পৌঁছে যান। রাজনৈতিক গুরুত্বপূর্ণ সমাবেশের জন্য পরিচিত শিবাজি পার্কের বাইরে তারা তেরঙ্গা হাতে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, ‘জ্ঞানেশ, ইটস ডান, ব্রো’ স্লোগান। দেশাত্মবোধক গান ‘রং দে বাসন্তী’র তালে তালে চলে বিক্ষোভ। অন্য সময়ের তুলনায় শান্ত থাকা শিবাজি পার্ক এলাকায় এতে তৈরি হয় বিক্ষোভমুখর পরিবেশ।

শিবাজি পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী শাবানা আজমি। তিনি বললেন, ‘ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি, ভোট দেওয়া একটি অধিকার। কিন্তু সেই অধিকারই যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমরা কী করব? আমরা প্রতিবাদ করি।’

তিনি আরও বললেন, ‘আমাদের এটা মেনে নেওয়ার প্রয়োজন নেই। কারণ এটি আমাদের দেশ এবং এই দেশের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে।’

বিক্ষোভে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকেও বক্তব্য দেন। তিনি বলেছেন, ‘সরকার এতটাই অযোগ্য যে দুই মাসের মধ্যে আবার আমাদের প্রতিবাদ করতে হচ্ছে।’
২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালে মধ্য মুম্বাইয়ের শিবাজি পার্কে মঞ্চে অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা— দ্য হিন্দুমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে উদ্দেশ করে দীপকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সিইসির পদত্যাগের দাবিতে শিবাজি পার্কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের কারাগারে পাঠাতে তিনি যেন ব্যবস্থা নেন।

এদিকে দিল্লিতে যন্তর মন্তর ও আশপাশের বিভিন্ন এলাকায় শুক্রবার বিক্ষোভ করেন বিরোধী দল ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে আম আদমি পার্টির (এএপি) নেতাদের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) এবং অন্যান্য ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ থেকে ৭০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আতিশিও রয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাঁরা জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।

তথ্যসূত্র: দ্য হিন্দু

ভারতদিল্লিমুম্বাইককরোচদের বিক্ষোভকংগ্রেসের বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’