Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারত সামিট

বিদেশি বক্তাদের ভারতে ঢুকতে বাধা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:১২
শেয়ার করুন:
বিদেশি বক্তাদের ভারতে ঢুকতে বাধা

হায়দরাবাদে ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় ভারত সামিট

হায়দরাবাদের ভারত সামিটে যোগ দিতে পারেননি আমন্ত্রিতদের এক-তৃতীয়াংশের বেশি। কেন্দ্রের বক্তব্য, ভিসা দেওয়া বা বাতিল করা সরকারের এক্তিয়ার।

হায়দরাবাদের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসার কথা ছিল ৩১৫ জন বিদেশি বক্তার। কিন্তু শেষ পর্যন্ত তাদের ১১৫ জনই ভারতে আসতে পারেননি। কারও ভিসা বাতিল হয়েছে, কাউকে আবার দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এই হিসাব সামনে এনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তার অভিযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আটকে দেওয়া হয়েছে ওই বিদেশি অতিথিদের।

১৩ নভেম্বর হায়দরাবাদে শুরু হয়েছে দু’দিনের ‘ভারত সামিট’। কংগ্রেস ও তেলঙ্গানার কংগ্রেস সরকার এই সম্মেলনের আয়োজন করেছে। বিশ্বের ৭০টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক, নির্বাচনী স্বচ্ছতা-সহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় এক হাজার প্রতিনিধি। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেও।

১৩ নভেম্বর শশী থারুর জানান, বিদেশ মন্ত্রকের অনুমোদন পাওয়া ৩১৫ জন বিদেশি বক্তার মধ্যে ১১৫ জনই শেষ পর্যন্ত আসতে পারেননি। তার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাঁদের ভিসা বাতিল করা হয়েছে অথবা ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তার কোনও স্পষ্ট কারণও জানানো হয়নি বলে দাবি তাঁর। সম্মেলন শুরু হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত বক্তাদের আর যোগ দেওয়ার সুযোগ থাকছে না।

এই ঘটনার একটি উদাহরণ নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেন। মে মাসে অসলোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি। ভারত সামিটে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল তার। স্বেনসেনের দাবি, ভিসা ও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরও বিমানে ওঠার কয়েক মিনিট আগে তাকে জানানো হয়, ভারতে যাওয়া যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই তাঁর ভিসা বাতিল হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভিসা দেওয়া বা বাতিল করা প্রতিটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত। তবে ১১৫ জনের ক্ষেত্রে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তিনি জানাননি।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার অভিযোগ, মোদি সরকারকে অস্বস্তিতে ফেলতে পারেন এমন বিদেশি বক্তাদেরই আসতে দেওয়া হয়নি। অন্যদিকে তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাও সম্মেলনটিকে ‘ভারতবিরোধী’ বলে আক্রমণ করেছেন। তার দাবি, সরকারের সমালোচকদের এক জায়গায় জড়ো করতেই এই আয়োজন।

ভারত সামিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা