Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

জ্বালানি সাশ্রয়ের ডাক দিল্লির

আগামী এক বছর বিদেশ সফর নিষেধ মন্ত্রীদের

  • বহরে গাড়ি কমালেন নরেন্দ্র মোদি। একই পথে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও। শিগগিরই ঘোষণা পশ্চিমবঙ্গেও
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০০:৪০
আগামী এক বছর বিদেশ সফর নিষেধ মন্ত্রীদের

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের ডাকে একে একে সাড়া দিচ্ছে ভারতের রাজ্যগুলো। বুধবার নোটিস জারি করেছে ত্রিপুরা। পরদিনই নাম লেখাল দিল্লিও। বৃহস্পতিবার একগুচ্ছ ঘোষণা এবং বিধিনিষেধ জারি করল দিল্লি সরকার। সপ্তাহে দুদিন করে বাড়ি থেকে কাজ এবং যত সম্ভব গাড়ির ব্যবহার হ্রাস। রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আগামী এক বছর সরকারি খরচে বিদেশ সফর করতে পারবেন না রাজ্যে সরকারের কোনো কর্মকর্তা। একই বিধান রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রেও। শুক্রবার থেকেই কার্যকর হবে এসব নীতি।

নিজের কনভয়ের সংখ্যা ৬০ শতাংশ কমিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গাড়ির সংখ্যা বর্তমানে মাত্র চারটি। এর মধ্যে দুটিই আবার বৈদ্যুতিক গাড়ি। জ্বালানি খরচ কমাতে বর্তমানে বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকেছে কেন্দ্র ও রাজ্য সরকার। সপ্তাহের প্রথম কাজের দিনটি মেট্রো মনডে মেট্রো দিবস হিসেবে পালন করবে দিল্লি সরকার। সেদিন সরকারের সব মন্ত্রী, কর্মকর্তা, কর্মী মেট্রোতে অফিসে আসবেন। একই সঙ্গে আগামী ছয় মাস দিল্লি সরকার কোনো গাড়ি কিনবে না। গণপরিবহনে উৎসাহ দিতে সরকারি কর্মীদের পরিবহন ভাতা ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে দিল্লি সরকার।

আগের দিন বুধবারই বহর থেকে গাড়ি কমিয়েছেন মোদি। মাত্র দুটি গাড়ি নিয়ে যেতে দেখা গেছে তার কনভয়। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নিজের এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের কনভয়ের সংখ্যা কমিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, প্রধান সচিবসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গাড়ির ব্যবহার কম করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন যোগী। বরং বেশি সংখ্যায় গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের আবেদন করেছেন তিনি। নিজেসহ মন্ত্রিসভার বাকিদেরও একই পথ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শিগগিরই গাড়িবহর কমানোর ঘোষণা আসতে চলেছে পশ্চিমবঙ্গেও।

ভারতনরেন্দ্র মোদিজ্বালানি সাশ্রয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    ৩১ আগস্ট ২০২৬, ২০:৫৯

    advertiseadvertise