advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
যেখানে শত তিমির নিঃশ্বাসে জেগে ওঠে সমুদ্র

যেখানে শত তিমির নিঃশ্বাসে জেগে ওঠে সমুদ্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় ভারত

‘যেখানে বাঘের ভয়, সেখানেও ভোট হয়’

অনলাইন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২১:৩২
‘যেখানে বাঘের ভয়, সেখানেও ভোট হয়’

ফাইল ছবি

রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটের প্রস্তুতির মধ্যেই জলপাইগুড়ি জেলায় চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন। আর সেই চ্যালেঞ্জ হলো ‘চিতাবাঘ’। ভোটাররা যেন চিতাবাঘের মুখে না পড়েই ভোটকেন্দ্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে চলছে দৌড়ঝাঁপ।

জলপাইগুড়ি জেলায় মোট সাতটি ভোটকেন্দ্র। ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, নাগরাকাটা এবং মাদারিহাট ব্লকের কিছু অংশ। এর মধ্যে অনেক ভোটকেন্দ্র বন এবং বনের কাছাকাছি।

‘এখানে চিতাবাঘের কারণে মানুষ মারা গেছে, আহত হয়েছে। ভোটকেন্দ্রও একই এলাকায় হওয়ায় ভোট দিতে যেতে ভয় লাগছে। নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে ভোট দিতে পারি ভয় ছাড়াই’

আরও পড়ুন

৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

২২ এপ্রিল ২০২৬


নাগরাকাটার মতো বনসংলগ্ন এলাকায় বন্য প্রাণীর আতঙ্ক প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতা প্রভাব ফেলতে পারে ভোটার উপস্থিতিতে। বিশেষ করে পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে খেরকাটা এলাকায় সাম্প্রতিক সময়ের চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনা।



স্থানীয়দের মতে, ভোটকেন্দ্রে যাওয়ার সরু পথ ও চা-বাগানের ঝোপঝাড় সন্ধ্যার পর বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ আনসারি এনডিটিভিকে বলেছেন, ‘এখানে চিতাবাঘের কারণে মানুষ মারা গেছে, আহত হয়েছে। ভোটকেন্দ্রও একই এলাকায় হওয়ায় ভোট দিতে যেতে ভয় লাগছে। নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে ভোট দিতে পারি ভয় ছাড়াই।’বনকর্মীরা নিয়মিত টহল পরিচালনা করছেনগত ছয় মাসে বিন্নাগুড়ি বন্য প্রাণী দলের হাতে ধরা পড়েছে ৭টি চিতাবাঘ। গত এক বছরে ২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে চিতাবাঘের হামলায়।

‘মানুষ যেন নিরাপদে বের হয়ে ভোট দিতে পারে—এটাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ’

এখন উচ্চ সতর্কতায় রয়েছে জেলার ১০০টির বেশি বনসংলগ্ন বসতি। এই ‘চিতাবাঘ ঝুঁকি’ মোকাবিলায় নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে সাধারণ নিরাপত্তার বাইরে গিয়ে। বিরল এক সমন্বয়ে বন বিভাগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে টহল দেবে বনপথে।

বিন্নাগুড়ি বন্য প্রাণী দলের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেছেন, ‘মানুষ যেন নিরাপদে বের হয়ে ভোট দিতে পারে—এটাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।’

আরও পড়ুন

শ্রীজাতের নামে ‘গ্রেপ্তারি পরোয়ানা’, কী ঘটছে পশ্চিমবঙ্গে

২২ এপ্রিল ২০২৬

ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকলেও বনকর্মীরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন। ভোটকর্মীদের দিচ্ছেন জরুরি যোগাযোগ নম্বর। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে ঝুঁকি এড়াতে দিনের শুরুতেই ভোট দেওয়ার জন্য বাসিন্দাদের জানানো হয়েছে আহ্বান।



এত প্রতিকূলতার মধ্যে নির্বাচন সংশ্লিষ্টরা প্রতীকীভাবেই বলেছেন, ‘যেখানে বাঘের ভয়, সেখানেও নির্বাচন হয়।’

পশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচনজলপাইগুড়িচিতাবাঘ
    শেয়ার করুন:
    অভিজ্ঞ শিক্ষকদের ভরাডুবি, এমসিকিউতে ফেল ৭১ শতাংশ প্রার্থী

    অভিজ্ঞ শিক্ষকদের ভরাডুবি, এমসিকিউতে ফেল ৭১ শতাংশ প্রার্থী

    ২৩ এপ্রিল ২০২৬, ০০:৩০

    দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

    দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

    ২৩ এপ্রিল ২০২৬, ০০:১০

    যেখানে শত তিমির নিঃশ্বাসে জেগে ওঠে সমুদ্র

    যেখানে শত তিমির নিঃশ্বাসে জেগে ওঠে সমুদ্র

    ২২ এপ্রিল ২০২৬, ২৩:০৬

    সরকারি চাকরিই কাল হচ্ছে মনিরার!

    সরকারি চাকরিই কাল হচ্ছে মনিরার!

    ২২ এপ্রিল ২০২৬, ২০:২১

    হরমুজ থেকে দুই জাহাজকে জব্দ করল আইআরজিসি

    হরমুজ থেকে দুই জাহাজকে জব্দ করল আইআরজিসি

    ২২ এপ্রিল ২০২৬, ২২:৪৭

    দুঃসংবাদ দিল আদানি, আরও বাড়বে লোডশেডিং

    দুঃসংবাদ দিল আদানি, আরও বাড়বে লোডশেডিং

    ২২ এপ্রিল ২০২৬, ২১:৫৯

    মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন

    মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন

    ২২ এপ্রিল ২০২৬, ২২:৩৭

    ৩৪ বছরের সুসময়ে ফিরতে মরিয়া বামফ্রন্ট

    ৩৪ বছরের সুসময়ে ফিরতে মরিয়া বামফ্রন্ট

    ২২ এপ্রিল ২০২৬, ২২:৪৭

    বিদ্যুৎ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এলাকায় যায় না বিদ্যুৎ

    বিদ্যুৎ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এলাকায় যায় না বিদ্যুৎ

    ২২ এপ্রিল ২০২৬, ১৩:৩৭

    ‘সেই হাম এখন মহামারী হয়ে আমার সন্তানের শরীরে’

    ‘সেই হাম এখন মহামারী হয়ে আমার সন্তানের শরীরে’

    ২২ এপ্রিল ২০২৬, ২১:১৯

    সমাবেশের ডাক দিল জামায়াত

    সমাবেশের ডাক দিল জামায়াত

    ২২ এপ্রিল ২০২৬, ২১:২৯

    মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী

    মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী

    ২২ এপ্রিল ২০২৬, ২০:৩৯

    বন্ধু তুমি, শত্রু তুমি

    বন্ধু তুমি, শত্রু তুমি

    ২২ এপ্রিল ২০২৬, ২০:১৫

    ‘যেখানে বাঘের ভয়, সেখানেও ভোট হয়’

    ‘যেখানে বাঘের ভয়, সেখানেও ভোট হয়’

    ২২ এপ্রিল ২০২৬, ২১:৩২

    ভাড়া বাড়ানোর হিসাব মেলে কোন অঙ্কে?

    ভাড়া বাড়ানোর হিসাব মেলে কোন অঙ্কে?

    ২১ এপ্রিল ২০২৬, ২২:৫১

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ আগামীর সময়

    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • চট্টগ্রাম
    • ভিডিও
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN