Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতের জেন জি বিক্ষোভ

অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৫
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ভারতের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

টানা ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ভারতের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। নয়াদিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সরকারের এমন আশ্বাস পাওয়ার পর গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে অনশন ভাঙেন তিনি।

অনশন ভাঙানোর সময় তার হাতে পানীয় তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং। এ সময় ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোও।

মধ্যরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক বলেন, ‘এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডা. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের শীর্ষ সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ২৬ দিন পর আমি আমার অনশন ভেঙেছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, কোন শর্তে অনশন ভেঙেছেন, সে বিষয়ে পরে বিস্তারিত ভিডিও বার্তায় তুলে ধরবেন। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা যেন না হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় সোনম ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং যত দ্রুত সম্ভব আগের ওজন ফিরে পাওয়ার আহ্বান জানাই। ঈশ্বরের কাছে তার সুস্বাস্থ্য কামনা করি।’

অনশন ভাঙার এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, ‘আমি স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভব করছি যে তিনি অনশন শেষ করেছেন।’ ওয়াংচুকের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘নিজের জীবন ঝুঁকিতে ফেলে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’ তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

২৪ জুলাই ২০২৬

শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিতের দাবিতে গত ২৮ জুন অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। গত শনিবার তাকে আন্দোলনস্থল থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নেওয়া হলেও অনশন ভাঙতে জানান অস্বীকৃতি। পরে তার স্ত্রী দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালতের অনুমতিতে তাকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৬ দিনের অনশনে অন্তত ১১ কেজি ওজন কমেছে তার।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। শিক্ষা সচিবকে অপসারণ করা হয়, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতসোনম ওয়াংচুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড