Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেই গৃহবন্দি

লাদাখে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের চলাফেরায় ৬০ দিনের নিষেধাজ্ঞা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:৩১
শেয়ার করুন:
লাদাখে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের চলাফেরায় ৬০ দিনের নিষেধাজ্ঞা

জলবায়ু আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক

লাদাখের পরিবেশ ও রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শীতের মধ্যে পাহাড়ি পরিষদের নির্বাচন আয়োজনের বিরোধিতাও করেছিলেন। এবার জলবায়ু আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের চলাফেরায় ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করল লেহ প্রশাসন। তার বাড়ির বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে বলে অভিযোগ। ওয়াংচুকের দাবি, কার্যত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

১৫ নভেম্বর লেহের অতিরিক্ত জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছেন। পুলিশের রিপোর্ট ও লেহের পুলিশপ্রধানের চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী ৬০ দিন কোনও অনুমতি ছাড়া মিছিল, জনসভা বা জমায়েতে যোগ দিতে পারবেন না ওয়াংচুক। নির্দেশ কার্যকর হয়েছে অবিলম্বে।

ঘটনার সূত্রপাত বুধবার। লেহের এনডিএস মেমোরিয়াল পার্কে প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশ তাকে সরিয়ে বাড়িতে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন লেহ অ্যাপেক্স বডির নেতারা। সংগঠনের সহ-সভাপতি চেরিং দোরজে জানান, তাদের আন্দোলন শুধু নির্বাচন ঘিরে নয়। লাদাখের বিশেষ মর্যাদা নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা ফের শুরু করাই তাদের দাবি।

ওয়াংচুক সমাজমাধ্যমে ভিডিও বার্তায় বলেন, তার বাড়ির চারপাশে কয়েক ডজন সশস্ত্র পুলিশ রয়েছে। সরকারের বক্তব্য, তাকে শুধু বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। গত বছরের লেহের পুলিশি গুলিচালনার বিচারবিভাগীয় তদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া এবং শীতের মধ্যে নির্বাচন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই তিনি প্রশ্ন তুলেছেন বলে দাবি করেন।

তবে পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে তাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ।

আগামী ৪ ডিসেম্বর লাদাখের আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের ১০০টি আসনে ভোট। এর মধ্যে ৩৬টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। ১৭ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন। ভোটের প্রক্রিয়া শেষ হবে ৮ ডিসেম্বর।

প্রচন্ড শীত ও বাসিন্দাদের যাতায়াতের সমস্যার কথা তুলে ভোট পিছোনোর দাবি উঠেছে। কিন্তু লাদাখের মুখ্যসচিব আশিস কুন্দ্রা জানিয়েছেন, ভোটকেন্দ্রে হিটার ও প্রবীণদের জন্য আলাদা সারির ব্যবস্থা থাকবে। তার যুক্তি, জানুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন পরিষদগুলিকে পরবর্তী অর্থবর্ষের বাজেট তৈরি করতে হবে।

২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকেই লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবি চলছে। গত বছরের সেপ্টেম্বরে আন্দোলনে পুলিশি গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশের দাবিও এখনও তুলছেন ওয়াংচুক।

সোনম ওয়াংচুকলাদাখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা