Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

হামলার জেরে শারীরিকভাবে অসুস্থ অভিষেক, সিআইডির তলবে হাজিরা স্থগিত

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৪:৪৫
হামলার জেরে শারীরিকভাবে অসুস্থ অভিষেক, সিআইডির তলবে হাজিরা স্থগিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে সাম্প্রতিক হামলার ঘটনার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার সিআইডির তলবে ভবানীভবনে হাজিরা দিলেন না তিনি। দলীয় ও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে রয়েছেন অভিষেক।

সূত্রের খবর, তৃণমূলের কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল। তবে সাম্প্রতিক হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন উপস্থিত হতে পারেননি তিনি।

জানা যায়, এখনও তার একাধিক চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা বাকি। চোয়ালে ব্যথা, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন এবং শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকেরা তাকে সতর্ক থাকতে বলেছেন। সেই কারণেই তদন্তে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও কিছুটা অতিরিক্ত সময় চাওয়ার কথা ভাবছেন তিনি।

শনিবার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে অভিষেকের উপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের নেতাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং হামলা করা হয়েছিল। যদিও বিরোধীরা সেই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার পর রবিবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় অভিষেককে। দলীয় সূত্রের খবর, তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। সেই কারণেই তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চেয়ে আবেদন করা হতে পারে। ফলে অভিষেকের পরবর্তী পদক্ষেপ এবং সিআইডির পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

তৃণমূলের এক শীর্ষ নেতা বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত থেকে পালাচ্ছেন না। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বিশ্রামে রয়েছেন। সুস্থ হলেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত চক্রান্তের অংশ।

এ রাজনীতিবিদের অভিযোগ, হামলার পর ঘটনাটিকে গুরুত্বহীন দেখানোর চেষ্টা হয়েছে।

কুণালের ভাষ্য, অভিষেক গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। গোটা দেশ এই ঘটনার নিন্দা করছে।

এছাড়াও কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ জানালেও তৃণমূলের অনেক জনপ্রতিনিধি ও পদাধিকারীর নীরবতা তার নজরে এসেছে। এই নীরবতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়হামলার শিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!