Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জাতিগত বিরোধ

মণিপুর সহিংসতার তদন্তে সপ্তমবার সময় বাড়াল ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • ২৬০-র বেশি মৃত্যু, হাজার হাজার মানুষ ঘরছাড়া, তবু দায় নির্ধারণ অধরা
  • ২০২৩ সালের সংঘর্ষের তিন বছরেরও বেশি সময় পরেও চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি
শিভাশীষ ভট্টাচার্য
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:২৬
শেয়ার করুন:
মণিপুর সহিংসতার তদন্তে সপ্তমবার সময় বাড়াল ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফাইল ছবি

২৬০-র বেশি মানুষের মৃত্যু, কয়েকশো মানুষের আহত হওয়া এবং হাজার হাজার মানুষের ঘরছাড়া হওয়ার পরও মণিপুরের জাতিগত সহিংসতার দায় কার, তার চূড়ান্ত উত্তর এখনও মেলেনি। ২০২৩ সালের ৩ মে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত কমিশন। এবার সপ্তমবারের জন্য আরও ছয় মাস সময় বাড়াল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২০ মে-র মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।

মণিপুরের সহিংসতার ঘটনায় প্রশাসনের ভূমিকা, সংঘর্ষ প্রতিরোধে ব্যর্থতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলির উত্তর খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত কমিশনকে। কিন্তু বারবার সময়সীমা বাড়লেও এখনও পর্যন্ত তদন্তের চূড়ান্ত পরিণতি সামনে আসেনি। ফলেস হিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ন্যায়বিচারের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে।

ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সীমার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলবীর সিং চৌহানের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০ মে, ২০২৭।

২০২৩ সালের ৪ জুন মণিপুর সরকারের সুপারিশে এই কমিশন গঠন করা হয়েছিল। প্রথমে কমিশনের নেতৃত্বে ছিলেন গৌহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বা। পরে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তার পদত্যাগের পর ১ মার্চ দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি বলবীর সিং চৌহান। কমিশনের আগের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ছিল ২০২৬ সালের ২০ মে।

মণিপুরের সহিংসতা শুধুমাত্র দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা না। এর অভিঘাত ছড়িয়ে পড়েছিল রাজ্যের প্রশাসন, আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং সামাজিক কাঠামোর সর্বস্তরে। মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণহানির পাশাপাশি ব্যাপক অগ্নিসংযোগ, বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস এবং দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ তৈরি হয়।

৩ মে, ২০২৩-এ পাহাড়ি জেলাগুলিতে আয়োজিত জনজাতি সংহতি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। মেইতেই সম্প্রদায়ের এসটি মর্যাদার দাবির বিরোধিতায় ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে সংঘর্ষের আগে থেকেই উচ্ছেদ অভিযান, সংরক্ষিত বনাঞ্চল নিয়ে বিরোধ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছিল।

কমিশনের দায়িত্ব শুধু সংঘর্ষ কীভাবে শুরু হয়েছিল, তা খতিয়ে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। হিংসা প্রতিরোধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছিল কি না, সরকারি আধিকারিকরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন কি না এবং সংঘর্ষ শুরু হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ করা হয়েছিল, সেগুলিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের জমা দেওয়া অভিযোগ এবং প্রতিনিধিত্বও খতিয়ে দেখছে কমিশন।

তদন্ত কমিশনের বারবার মেয়াদ বৃদ্ধি মণিপুরের সহিংসতার বিচার ও দায় নির্ধারণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে যারা প্রাণ হারিয়েছেন, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যারা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, তাদের কাছে তদন্তের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশাসনিক গাফিলতি ছিল কি না, হিংসা প্রতিরোধে আগাম সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সংঘর্ষের সময় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল—এই প্রশ্নগুলির উত্তর কমিশনের রিপোর্টে উঠে আসার কথা।২০২৭ সালের মে মাস এখন তদন্তের নতুন লক্ষ্য। তবে সপ্তমবারের মেয়াদ বৃদ্ধির পরও কমিশন নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মণিপুরের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আরও ছয় মাস অপেক্ষার পর কি অবশেষে হিংসার প্রকৃত কারণ ও প্রশাসনিক দায়ের বিষয়ে স্পষ্ট ছবি সামনে আসবে?

মণিপুরজাতিগত বিরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা