Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আটকের অপেক্ষায় আসামের ১লাখ ১৬ হাজার বিদেশি শনাক্ত হওয়া মানুষ

আসাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮
শেয়ার করুন:
আটকের অপেক্ষায় আসামের ১লাখ ১৬ হাজার বিদেশি শনাক্ত হওয়া মানুষ

২০২৬ সালের ৩০ জুন আসনাম রাজ্য সরকার বিপুর সংখ্যক মানুষকে বিদেশি হিসেবে সনাক্ত করে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিদেশি হিসেবে শনাক্ত ১ লাখ ১৬ হাজার ৯৪৬ জনকে এখনো আটক করা যায়নি। তাদের কাউকে বহিষ্কারও করা সম্ভব হয়নি। রাজ্য সরকারের দেওয়া এই পরিসংখ্যানকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন গৌহাটি হাই কোর্ট।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, আসামে বিদেশি হিসেবে ঘোষিত এই বিপুলসংখ্যক মানুষ এখনো প্রশাসনের নাগালের বাইরে রয়েছেন। গত ১০ নভেম্বর এক নারীকে বহিষ্কারসংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি মৃদুল কুমার কলিতার সমন্বয়ে গঠিত হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

মামলার আবেদনকারী হামিদা বেগম আসামের চরাইদেও জেলার বাসিন্দা। ২০১৮ সালে বিদেশি ট্রাইব্যুনাল তাকে অবৈধ বিদেশি হিসেবে ঘোষণা করেন। এরপর গৌহাটি হাই কোর্ট ও ভারতের সুপ্রিম কোর্টে তার আবেদন খারিজ হলেও তিনি আইনি লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ২০২৬ সালের মার্চে তার পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে যায়।

তিন বছর গোয়ালপাড়ার একটি ট্রানজিট ক্যাম্পে আটক থাকার পর আইনি বিধান অনুযায়ী জামিনে মুক্তি পান হামিদা। পরে নিয়মিত থানায় হাজিরা দিতে গেলে তাকে আবারও আটক করা হয়। নতুন করে জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেন হাই কোর্ট।

আদালত বলেছেন, হামিদার আইনি প্রতিকারের সব পথ বন্ধ হয়ে গেছে। তাকে বহিষ্কারের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তবে হামিদার ব্যক্তিগত মামলার বাইরেও আদালতের পর্যবেক্ষণে আসামে বিদেশি শনাক্ত ও বহিষ্কারের ক্ষেত্রে বড় ধরনের প্রশাসনিক জটিলতার চিত্র উঠে এসেছে। রাজ্য সরকারের হলফনামার তথ্য অনুযায়ী, বিদেশি হিসেবে ঘোষিত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ এখনো আটক হননি এবং তাদের বহিষ্কারের প্রক্রিয়াও সম্পন্ন হয়নি।

আসাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি