Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পুলিশ

অসুস্থ স্ত্রী রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫
শেয়ার করুন:
অসুস্থ স্ত্রী রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী

গতকাল বুধবার কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ নম্বরের এয়ারবাস এ৩২০ নিও মডেলের বিমানটি।

অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজের দায় স্বীকার করেছেন।

এর আগে গতকাল বুধবার কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ নম্বরের এয়ারবাস এ৩২০ নিও মডেলের বিমানটি।

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে পাইলটের কাছ থেকে ছিনতাইয়ের সতর্কবার্তা পায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিমানটির ওয়াশরুমে ছিনতাইয়ের হুমকিসংবলিত ওই নোটটি পান বিমানকর্মীরা। পরে বিষয়টি নিরাপত্তা বাহিনী ও পুলিশকে জানানো হয়।

তদন্তে নেমে পুলিশ ওই পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ক্যানসারে আক্রান্ত। তার স্ত্রীও একই রোগে ভুগছেন। চাকরির প্রয়োজনে তার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল। তবে অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাইছিলেন না তিনি।

জিজ্ঞাসাবাদে তার ভাষ্য, ‘এ কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।’

তবে গুরুতর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে আপাতত ওই যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করছে না পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করার কথা রয়েছে।

ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না কিংবা এতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে এনএসসিবিআই থানার পুলিশ।

এর আগে গত ২৪ অক্টোবরও কলকাতা বিমানবন্দরে একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল। সেদিন একটি বিমানের শৌচাগারের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফট’ (বিমানের ভেতরে বোমা) লেখা পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।

সূত্র : আজকাল

আরও পড়ুন

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিনতাইয়ের সতর্কবার্তা, চলছে তল্লাশি

১১ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিমান ছিনতাই

০৪ জুলাই ২০২৬


এয়ার ইন্ডিয়াবিমান ছিনতাইক্যান্সারউড়োজাহাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা