Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদিকে প্রশ্ন করার পরিণতি

ভারতে ঢোকার আগেই ভিসা বাতিল নরওয়ের সাংবাদিকের

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:৩৯
শেয়ার করুন:
ভারতে ঢোকার আগেই ভিসা বাতিল নরওয়ের সাংবাদিকের

নরওয়ের সাংবাদিক হেল্লে লিং স্বেন্ডসেন

ভারতে আসার ভিসা ছিল। বিদেশ মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্রও মিলেছিল। হায়দরাবাদের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন নরওয়ের সাংবাদিক হেল্লে লিং স্বেন্ডসেন। কিন্তু যাত্রার ঠিক আগে ভারতীয় দূতাবাসের ফোনে জানানো হয়, তার পক্ষে আর ভারতে আসা সম্ভব নয়। কেন এই সিদ্ধান্ত, তার কোনও লিখিত ব্যাখ্যাও পাননি বলে অভিযোগ করেছেন তিনি। তার সন্দেহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই ভিসা বাতিল করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মনে করছেন ওই সাংবাদিক।

১১ নভেম্বর বুধবার অসলো থেকে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ‘দাগসাভিসেন’ পত্রিকার সাংবাদিক হেল্লের। বিমানবন্দরের উদ্দেশে বেরোনোর প্রায় ১০ মিনিট আগে অসলোয় ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে। তাঁকে জানানো হয়, ভিসা বাতিল করা হয়েছে। পাসপোর্ট থেকে ভিসা বাতিল করাতে দূতাবাসে সশরীরে যাওয়ার কথাও বলা হয়। হেল্লে লিখিতভাবে সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, সেই ব্যাখ্যা দেওয়া হয়নি।

১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদের হাইটেক্সে বসছে ‘ভারত সামিট’। কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনাসভায় বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেল্লে। সাংবাদিকতার স্বাধীনতা ও গণতন্ত্র নিয়েও সেখানে আলোচনা হওয়ার কথা। বিদেশ মন্ত্রক ৩ নভেম্বর সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের রাজনৈতিক ছাড়পত্র দিয়েছিল। তবে চূড়ান্ত অনুমতির ক্ষেত্রে স্বরাষ্ট্রমণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতির শর্ত রাখা হয়েছিল।

এই ঘটনার সঙ্গে কয়েক মাস আগের একটি ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করছেন হেল্লে। গত ১৮ মে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সে দেশের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের যৌথ সাংবাদিক বৈঠকে মোদিকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি। জানতে চেয়েছিলেন, বিশ্বের অন্যতম মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে প্রধানমন্ত্রী কেন এড়িয়ে যান। মোদি কোনও উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। পরে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বিদেশ মন্ত্রকের কর্মকর্তা শিবি জর্জকে প্রশ্ন করেন হেল্লে।

সাংবাদিকের ধারণা, মোদি সরকারের সমালোচনা করে তার লেখা, আদানি ও আম্বানির ব্যবসা নিয়ে প্রকাশিত নিবন্ধ কিংবা ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলন সম্পর্কে তাঁর ইতিবাচক লেখা ভিসা বাতিলের কারণ হয়ে থাকতে পারে। ওই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাক্ষাৎকারও নিয়েছিলেন তিনি।

সম্মেলনের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপাণ্ডে সামাজিক মাধ্যমে হেল্লের যোগ দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। তার বক্তব্য, এই ঘটনা ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে। ১২ নভেম্বর পর্যন্ত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক বা অসলোয় ভারতীয় দূতাবাসের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নরওয়ের সাংবাদিকভিসা বাতিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি