ভারতে আসার ভিসা ছিল। বিদেশ মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্রও মিলেছিল। হায়দরাবাদের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন নরওয়ের সাংবাদিক হেল্লে লিং স্বেন্ডসেন। কিন্তু যাত্রার ঠিক আগে ভারতীয় দূতাবাসের ফোনে জানানো হয়, তার পক্ষে আর ভারতে আসা সম্ভব নয়। কেন এই সিদ্ধান্ত, তার কোনও লিখিত ব্যাখ্যাও পাননি বলে অভিযোগ করেছেন তিনি। তার সন্দেহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই ভিসা বাতিল করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মনে করছেন ওই সাংবাদিক।১১ নভেম্বর বুধবার অসলো থেকে ভারত...