Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দক্ষ কর্মীদের চাকরি কেড়ে নিতে পারবে না এআই : মোদি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০২
শেয়ার করুন:
দক্ষ কর্মীদের চাকরি কেড়ে নিতে পারবে না এআই : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা ও উদ্বেগ থাকলেও দক্ষ মানুষের চাকরি কেড়ে নেওয়া প্রযুক্তিটির পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, ভবিষ্যতে সনদের চেয়ে কাজের দক্ষতা ও প্রতিভার মূল্য বেশি হবে।

গতকাল শনিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেছেন, ভারত এখন বিশ্বের দক্ষ জনশক্তির রাজধানী হয়ে ওঠার পথে এগোচ্ছে। দক্ষ কর্মীদের যথাযথ সম্মান না দিলে একবিংশ শতাব্দীতে দেশের অগ্রগতি সম্ভব নয়।

অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীসহ রাজ্য বিজেপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মোদি বলেন, ভারতে আক্রমণকারীরা প্রথমেই দক্ষতা ও কারুশিল্পকে লক্ষ্যবস্তু করেছিল। তারা বুঝতে পেরেছিল, ভারতীয় কারিগরদের কাজই দেশকে সমৃদ্ধ করে তুলছে। তাই কারিগরদের আঙুল কেটে দিয়ে তাদের দক্ষতা ধ্বংসের চেষ্টা করা হয়।

ব্রিটিশরা আরও কৌশলে এ কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, টমাস ব্যাবিংটন ম্যাকলে এমন একটি শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল দক্ষ কর্মী তৈরির বদলে কেরানি তৈরি করা।

‘স্বাধীনতার পরও কেরানিনির্ভর চাকরির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে দক্ষতা উন্নয়ন ও ঐতিহ্যবাহী কারুশিল্প পিছিয়ে পড়েছে। একপর্যায়ে কাগজে-কলমে কাজ করাকেই মর্যাদার বিষয় হিসেবে দেখা শুরু হয়’, বক্তব্যে যোগ করেন মোদি।

ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পের উদাহরণ তুলে ধরে মোদি বলেন, লক্ষ্ণৌর চিকনকারি, মসলিন, বেনারসি ও কাঞ্চিপুরমের রেশম, কাশ্মীরি পশমিনা এবং সুতি বস্ত্র একসময় বিশ্বে ভারতের পরিচিতি তৈরি করেছিল।

এআইয়ের কারণে চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে মোদি বলেছেন, দক্ষ মানুষের জীবিকা কেউ কেড়ে নিতে পারবে না। এখন সময় বদলাচ্ছে। শুধু সনদধারীদের তুলনায় দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিরাই ভবিষ্যতে বেশি সম্মান পাবেন। তাদের চাহিদা বাড়বে।

তরুণদের উদ্দেশে মোদি বলেন, দক্ষতা অর্জন মানে শুধু যন্ত্র নিয়ে কাজ করা নয়। এর মাধ্যমে মানুষের জীবন সহজ করা এবং দেশের সক্ষমতা বাড়ানোও সম্ভব।

‘একসময় ভারতকে মোবাইল ফোন আমদানি করতে হতো। এখন দেশের মেয়েরাই মোবাইল ফোন তৈরি করছেন। ভারতে উৎপাদিত এসব ফোন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তরুণদের দক্ষতার কারণেই দেশের উৎপাদন সক্ষমতা বাড়ছে’, দক্ষ তরুণদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি জানান, গত এক দশকে দেশে প্রায় পাঁচ হাজার নতুন আইটিআই প্রতিষ্ঠা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি বেড়েছে। ছাত্রীদের সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি।

সূত্র : এনডিটিভি


আরও পড়ুন

চাকরি নয়, ছোট ব্যবসায় ঝুঁকছেন তরুণরা

২২ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

অভিনয়ের টানে চাকরি ছেড়েছি : আরেফিন জিলানী

১৪ নভেম্বর ২০২৬




চাকরিভারতনরেন্দ্র মোদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই