Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কেন সংসদের আসন বাড়াতে মরিয়া মোদি

  • কী স্বার্থ বিজেপির, হরিয়ানার উদাহরণে বিরোধীদের আশঙ্কা
  • ৮৫০ আসনের পরিকল্পনা ঘিরে গণতন্ত্র ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
কেন সংসদের আসন বাড়াতে মরিয়া মোদি

ভারতের লোকসভা। ছবি: পিটিআই

নারীর ক্ষমতায়নের কথা বলে ভারতের নির্বাচনীব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি আনতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। লোকসভার আসনসংখ্যা বাড়ানো, নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ এবং ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা সামনে এনেছে কেন্দ্র। কিন্তু এই তিনটি বিষয় একসঙ্গে জুড়ে দেওয়ার প্রয়োজন কেন? নারী সংরক্ষণ কি বর্তমান লোকসভার আসনসংখ্যার মধ্যেই কার্যকর করা সম্ভব নয়? বিরোধীদের অভিযোগ, নারীর অধিকারকে রাজনৈতিক ঢাল করে নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো সাজানোর সুযোগ খুঁজছে বিজেপি। প্রশ্ন উঠছে, জনসমর্থনের ওপর আস্থা থাকলে মোদি সরকারকে এত তাড়াহুড়ো করতে হচ্ছে কেন?

কী রয়েছে মোদি সরকারের বিলে?

২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ২০২৬-সহ আসন পুনর্বিন্যাসসংক্রান্ত নতুন প্রস্তাবে অনুমোদন দেয়। ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে বিলগুলো উত্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে। রাজ্যগুলোর জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য ৩৫টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য বিধানসভাগুলোর সর্বোচ্চ আসনসংখ্যাও ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহারের প্রস্তাব রয়েছে। তবে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর মধ্যে লোকসভা আসনের আপেক্ষিক অনুপাত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর করতে চায় সরকার।

কিন্তু ২০২৩ সালেই সংসদে নারী সংরক্ষণ আইন পাস হয়েছিল। তাহলে বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই সেই আইন কার্যকর করতে সরকারের আপত্তি কোথায়? নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হলে গোটা দেশের নির্বাচনী সীমানা নতুন করে সাজানোর প্রয়োজন কেন? এই প্রশ্নগুলোর স্পষ্ট জবাব এখনো প্রত্যাশিত।

বিজেপির রাজনৈতিক লাভ কোথায়?

আসন পুনর্বিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে থাকবেন, কোন দুটি অঞ্চলকে একসঙ্গে যুক্ত করা হবে, কোন এলাকার সীমানা ভেঙে নতুন কেন্দ্র তৈরি হবে—এসব সিদ্ধান্ত নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে।

হরিয়ানার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের উদাহরণ তুলে এই আশঙ্কার কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠি। তার দেওয়া হিসাব অনুযায়ী, বিজেপি প্রায় ৪৬.১ শতাংশ ভোট পেয়ে পাঁচটি আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রায় ৪৭.৬১ শতাংশ ভোট পেয়েও পাঁচটি আসনের বেশি পায়নি।

রাঠির আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের সময় আম্বালা ও হিসারের মতো বিরোধী প্রভাবিত এলাকাকে বিজেপির শক্তিশালী এলাকার সঙ্গে যুক্ত করা হতে পারে। রোহতক ও সোনিপতের মতো বিরোধীদের ঘাঁটিগুলোর সীমানাও এমনভাবে বদলানো হতে পারে, যাতে বিরোধী ভোট অল্প কয়েকটি আসনে কেন্দ্রীভূত হয়। তার দেখানো সম্ভাব্য হিসাবে, ভোটের হার একই থাকলেও বিজেপি আটটি এবং কংগ্রেস দুটি আসন পেতে পারে। এটি কোনো নিশ্চিত ফল বা সরকারি পরিকল্পনা নয়। তবে নির্বাচনী সীমানা বদলের রাজনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে, তা বোঝায়। বিশ্বের বিভিন্ন দেশে শাসক দলের সুবিধার জন্য নির্বাচনী এলাকার সীমানা সাজানোর অভিযোগকে বলা হয় ‘জেরিম্যান্ডারিং’। ভারতেও এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিজেপি যদি নির্বাচনী সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় বাড়তি রাজনৈতিক সুবিধা পায়, তাহলে ভোটের প্রকৃত জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত হতে পারে।

বিরোধীরা কেন আটকাতে চাইছে?

২৮ নভেম্বর দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠকের পর খাড়গে প্রস্তাবিত বিলকে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেন। বিরোধীদের দাবি, বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই নারী সংরক্ষণ কার্যকর করতে হবে। পাশাপাশি আগামী ২৫ বছর রাজ্যগুলোর মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখতে হবে।

তবে বিরোধী শিবির পুরোপুরি একমত নয়। ২৯ নভেম্বরের সর্বশেষ খবর অনুযায়ী, ডিএমকে, বিআরএস ও ওয়াইএসআরসিপি সরকারের প্রস্তাবকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। ডিএমকে নেতা কানিমোঝির বক্তব্য, রাজ্যগুলোর প্রতিনিধিত্বের অনুপাত সুরক্ষিত রাখার দাবি মেনে নেওয়ায় তাদের অবস্থানে পরিবর্তন এসেছে। অর্থাৎ বিলের বিরোধিতা নিয়ে ইন্ডিয়া জোটের ভেতরেও মতপার্থক্য তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা সাবেক বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার অথবা তার মনোনীত নির্বাচন কমিশনার। বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রের নিয়োগক্ষমতা থাকলে কমিশনের স্বাধীনতা কতটা নিশ্চিত হবে? নির্বাচনী এলাকার ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব এমন একটি সংস্থার হাতে দেওয়া হচ্ছে, যার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমানা নির্ধারণের পরিকল্পনা নিয়েও আপত্তি রয়েছে। জাতিভিত্তিক জনগণনার তথ্য সামনে আসার আগেই এত বড় সিদ্ধান্ত কেন? অন্যান্য অনগ্রসর শ্রেণির নারীদের জন্য পৃথক সংরক্ষণের দাবি কীভাবে বিবেচিত হবে? তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্বের ওপর নতুন সীমানার কী প্রভাব পড়বে, তারও স্পষ্ট ব্যাখ্যা নেই।
সংসদের ক্ষমতার ভারসাম্য বদলের আশঙ্কা

লোকসভার আসন ৫০ শতাংশ বাড়লেও রাজ্যসভার সদস্যসংখ্যা একই হারে বাড়ানোর প্রস্তাব নেই। ফলে যৌথ অধিবেশনে লোকসভার সংখ্যাগত প্রাধান্য আরও বাড়তে পারে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো ক্ষেত্রেও সংসদের দুই কক্ষের আপেক্ষিক প্রতিনিধিত্বে পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে। এই প্রশ্নও বিরোধীরা তুলেছে।

এদিকে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের অভিযোগ, ভোটের আগে বিলটি নিয়ে সরকারের তৎপরতার পেছনে রাজনৈতিক হিসাব রয়েছে।

নারী সংরক্ষণের বিরোধিতা কেউ করছে না। আপত্তি হচ্ছে, সেই অধিকার কার্যকর করার নামে নির্বাচনী ব্যবস্থার এত বড় পরিবর্তন কেন? বিজেপি কি নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে চাইছে, নাকি নিজেদের ক্ষমতার ভিত আরও শক্ত করার সুযোগ খুঁজছে?

লোকসভামোদি সরকারআসন বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ