Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নরওয়েজিয়ান সাগরে মুখোমুখি রাশিয়া-ব্রিটেন

বিবিসি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:৪৪
নরওয়েজিয়ান সাগরে মুখোমুখি রাশিয়া-ব্রিটেন

পরিস্থিতি সামাল দিতে রণতরির ডেক থেকে আকাশে উড়ে যায় দুটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান

নরওয়েজিয়ান সাগরের আকাশে হঠাৎ উত্তেজনা। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরি এইচএমএস প্রিন্স অব ওয়েলসের খুব কাছে বারবার চক্কর দিতে থাকে একটি রুশ সামুদ্রিক টহলবিমান। আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেলে বারবার ডাকা হলেও কোনো সাড়া দেয়নি সেটি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রণতরির ডেক থেকে আকাশে উড়ে যায় দুটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। এরপরই রুশ বিমানটিকে বহর থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

রবিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে এমন তথ্য।

এমওডির ভাষ্য, রাশিয়ার ‘বিয়ার-এফ’ টহলবিমানটি এইচএমএস প্রিন্স অব ওয়েলস খুব নিচু দিয়ে এবং বিমানবাহী রণতরির ‘অপ্রয়োজনীয়ভাবে খুব কাছ দিয়ে’ উড়ে যায়। বৃহস্পতিবার এটি সমুদ্রে ১০টি সোনোবয়া ফেলেছে বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নরওয়েজিয়ান সাগরে মস্কোর এই তৎপরতা ছিল ‘অনিরাপদ ও অপেশাদারসুলভ’।

কয়েক সপ্তাহ আগে রয়্যাল মেরিনস ইংলিশ চ্যানেলে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালায়। এর মধ্যেই ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, স্নায়ুযুদ্ধ-পরবর্তী যেকোনো সময়ের তুলনায় বর্তমানে যুক্তরাজ্যের সামনে ঝুঁকি ও হুমকি অনেক বেশি।

বর্তমানে ন্যাটোর অধীনে আইসল্যান্ড উপকূলে মোতায়েন রয়েছে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যেখানে ১ হাজার ৫০০ ব্রিটিশ সেনাসদস্য রয়েছেন।

এই বহরে রয়েছে এইচএমএস প্রিন্স অব ওয়েলস, টাইপ-৪৫ ডেস্ট্রয়ার এইচএমএস ডানকান, এফ-৩৫ যুদ্ধবিমান, মার্লিন ও ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার। রয়েছে পাশাপাশি জ্বালানি ও সরঞ্জাম সরবরাহকারী ট্যাংকার আরএফএ টাইডস্প্রিংও।

এবার প্রথমবারের মতো ন্যাটো ইউরোপের কোনো বিমানবাহী রণতরি থেকে আকাশ প্রতিরক্ষা টহল পরিচালনা করছে।

রুশ বিমানের ফেলে যাওয়া বলে ধারণা করা সোনোবয়াগুলো পানিতে ভাসমান নজরদারি যন্ত্র, যা সোনার প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিন ও অন্যান্য নৌযান শনাক্ত করে।

ব্রিটিশ বাহিনী আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে রুশ বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সেটি কোনো সাড়া দেয়নি।

এরপর এইচএমএস প্রিন্স অব ওয়েলস থেকে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান উড্ডয়ন করে রুশ টহলবিমানটিকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থেকে দূরে সরিয়ে দেয়।

সপ্তাহান্তে প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বহরের প্রধান জাহাজ এইচএমএস প্রিন্স অব ওয়েলসে অবস্থানরত ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেছেন, ‘আমরা ক্রমেই আরও বিপজ্জনক ও অনিশ্চিত সময়ে বাস করছি। আইসল্যান্ডসহ মিত্র ও অংশীদারদের সহযোগিতায় এ ধরনের মোতায়েন ন্যাটোর অংশ হিসেবে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করে।’

চ্যানেল ফোর নিউজকে তিনি বলছিলেন, ‘রাশিয়ার হুমকি যে প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান—পানির নিচে, পানির ওপর, স্থলভাগে, আকাশে, মহাকাশে এবং সাইবার জগতেও—এ বিষয়টি আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে।’

ন্যাটো আগেই সতর্ক করেছে, ২০৩০ সালের মধ্যে রাশিয়া সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে।

নরওয়েজিয়ান সাগররাশিয়াযুক্তরাজ্যযুদ্ধবিমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম